যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: ইরানি মিডিয়া
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে এখন কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ইরান। দেশটির আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকা পর্যন্ত কোনো ধরনের আলোচনা হবে না। রোববার (১৯ এপ্রিল) সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে তাসনিম নিউজ জানিয়েছে, প্রথম দফা আলোচনা শেষ হওয়ার পরও পাকিস্তানের মধ্যস্থতায় সাম্প্রতিক দিনগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে। এই বার্তা বিনিময় মূলত আগের আলোচনার ধারাবাহিকতা। ওই সময়ে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি ও উচ্চাকাঙ্ক্ষার কারণে আটকে যায়। প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনা শেষ হওয়ার পরও পাকিস্তানি মধ্যস্থতাকারী দুই পক্ষের মধ্যে বার্তা পৌঁছে দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে। ইরান জানিয়েছে, যতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নৌ অবরোধ কার্যকর থাকবে, ততদিন কোনো আলোচনা সম্ভব নয়। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি ‘সম্পূর্ণ লঙ্ঘন’ করার অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, হরমুজ প্রণালির কাছে জাহাজ
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে এখন কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ইরান। দেশটির আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকা পর্যন্ত কোনো ধরনের আলোচনা হবে না।
রোববার (১৯ এপ্রিল) সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে তাসনিম নিউজ জানিয়েছে, প্রথম দফা আলোচনা শেষ হওয়ার পরও পাকিস্তানের মধ্যস্থতায় সাম্প্রতিক দিনগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে। এই বার্তা বিনিময় মূলত আগের আলোচনার ধারাবাহিকতা। ওই সময়ে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি ও উচ্চাকাঙ্ক্ষার কারণে আটকে যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনা শেষ হওয়ার পরও পাকিস্তানি মধ্যস্থতাকারী দুই পক্ষের মধ্যে বার্তা পৌঁছে দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে। ইরান জানিয়েছে, যতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নৌ অবরোধ কার্যকর থাকবে, ততদিন কোনো আলোচনা সম্ভব নয়।
এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি ‘সম্পূর্ণ লঙ্ঘন’ করার অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, হরমুজ প্রণালির কাছে জাহাজ লক্ষ্য করে গুলি চালানোর মাধ্যমে ইরান চুক্তি লঙ্ঘন করেছে। একই সঙ্গে ইরান চুক্তি না মানলে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলো ধ্বংস করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
রোববার (১৯ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ট্রাম্প জানান, মার্কিন প্রতিনিধিরা সোমবার সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছাবে। তারা নতুন করে আলোচনা করতে প্রস্তুত রয়েছে। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, আমরা একটি খুবই ন্যায্য ও যুক্তিসঙ্গত চুক্তির প্রস্তাব দিয়েছি। তারা যদি এটি গ্রহণ না করে, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংস করে দেবে। এখন আর ‘ভদ্র আচরণ’ নয়!
What's Your Reaction?