যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হচ্ছে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো সরাসরি আলোচনা হচ্ছে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে এখন শুধু মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান চলছে।  ইরানের বার্তা সংস্থা মেহেরকে দেওয়া মন্তব্যে আরাগচি বলেন, মধ্যস্থতাকারীরা দুই দেশের মধ্যে আবারও আলোচনা শুরুর পথ খুঁজতে চেষ্টা করছেন। তবে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি সমঝোতা স্মারকের কথিত লঙ্ঘনের বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত আলোচনা পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা নেই। আরাঘচি বলেন, আলোচনা পুনরায় শুরুর পরিবেশ তৈরির জন্য বিভিন্ন প্রচেষ্টা চলছে। তবে যুক্তরাষ্ট্র তার কথিত লঙ্ঘনগুলো সংশোধন না করা পর্যন্ত আলোচনা শুরু করা সম্ভব নয় বলে তিনি পুনর্ব্যক্ত করেন। এদিকে হরমুজ প্রণালিতে সমুদ্রপথ পরিবর্তনের বিষয়টিকে ‘প্রযুক্তিগত ও আইনগত’ বিষয় হিসেবে উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তার দাবি, সমুদ্রপথ পরিবর্তন করা মানেই হরমুজ প্রণালি খুলে দেওয়া নয়। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যেই আরাঘচির এ বক্তব্য এলো। মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ অব্যাহত থাকলেও সরাসরি কূটনৈতিক আলোচনা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হচ্ছে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো সরাসরি আলোচনা হচ্ছে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে এখন শুধু মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান চলছে। 

ইরানের বার্তা সংস্থা মেহেরকে দেওয়া মন্তব্যে আরাগচি বলেন, মধ্যস্থতাকারীরা দুই দেশের মধ্যে আবারও আলোচনা শুরুর পথ খুঁজতে চেষ্টা করছেন। তবে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি সমঝোতা স্মারকের কথিত লঙ্ঘনের বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত আলোচনা পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা নেই।

আরাঘচি বলেন, আলোচনা পুনরায় শুরুর পরিবেশ তৈরির জন্য বিভিন্ন প্রচেষ্টা চলছে। তবে যুক্তরাষ্ট্র তার কথিত লঙ্ঘনগুলো সংশোধন না করা পর্যন্ত আলোচনা শুরু করা সম্ভব নয় বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

এদিকে হরমুজ প্রণালিতে সমুদ্রপথ পরিবর্তনের বিষয়টিকে ‘প্রযুক্তিগত ও আইনগত’ বিষয় হিসেবে উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তার দাবি, সমুদ্রপথ পরিবর্তন করা মানেই হরমুজ প্রণালি খুলে দেওয়া নয়।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যেই আরাঘচির এ বক্তব্য এলো। মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ অব্যাহত থাকলেও সরাসরি কূটনৈতিক আলোচনা পুনরায় শুরুর বিষয়ে এখনো তেহরানের পক্ষ থেকে সবুজ সংকেত মেলেনি।

সূত্র: আল জাজিরা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow