যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরে স্পেস নিডল পর্যবেক্ষণ টাওয়ারের কাছে বন্দুকধারীদের গুলিতে দুজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। খবর বিবিসির। স্থানীয় সময় রোববার সিয়াটল সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে। সিয়াটল অগ্নিনির্বাপক বিভাগ জানিয়েছে, নিহত দুজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে দুই বছর বয়সী একটি শিশু রয়েছে। তাকে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ৫৬ বছর বয়সী এক নারীর অবস্থা গুরুতর। আরেকজন আহত ব্যক্তি সামান্য আঘাত পাওয়ায় হাসপাতালে না যাওয়ার সিদ্ধান্ত নেন। সিয়াটল পুলিশ জানিয়েছে, হামলার সময় এলাকায় একাধিক বন্দুকধারী থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। ঘটনার তদন্ত চলছে। ঘটনার সময় সিয়াটল সেন্টারে ‘বাইট অব সিয়াটল’ নামে একটি জনপ্রিয় খাদ্য উৎসব চলছিল। সপ্তাহান্তের এ উৎসবে শত শত খাবারের স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংগীত পরিবেশনার আয়োজন ছিল। গুলির ঘটনার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow