যুক্তরাষ্ট্রের ৬৫০ সেনা হতাহত, পিছু হটেছে বিমানবাহী রণতরী

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) দাবি করেছে, অপারেশন ‘ট্রু প্রমিস ৪-এর’ প্রতিশোধমূলক অভিযানের প্রথম দুই দিনে ৬৫০ জনের বেশি মার্কিন সেনা নিহত বা আহত হয়েছেন। ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তারা হতাহত হন।  মঙ্গলবার (০৩ মার্চ) তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাঈনি বলেন, ইরানি বাহিনী পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও নৌসম্পদ লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে। এর ফলে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ইরানের উপকূলীয় জলসীমা ছেড়ে সরে যেতে বাধ্য হয়েছে।  নাঈনি বলেন, যুদ্ধের প্রথম দুই দিনে ৬৫০ মার্কিন সেনা নিহত বা আহত হয়েছে। আমেরিকানদের জন্য হতাহতের তথ্য অস্বীকার বা গোপন করা স্বাভাবিক, তবে আমাদের গোয়েন্দা তথ্য ও যুদ্ধক্ষেত্রের প্রতিবেদনে এই সংখ্যা নিশ্চিত হয়েছে। তিনি দাবি করেন, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরে একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এক হামলায় ১৬০ মার্কিন সেনা হতাহত হয়েছে। এছাড়া মার্কিন নৌবাহিনীর একটি এমএসটি কমব্যাট স

যুক্তরাষ্ট্রের ৬৫০ সেনা হতাহত, পিছু হটেছে বিমানবাহী রণতরী
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) দাবি করেছে, অপারেশন ‘ট্রু প্রমিস ৪-এর’ প্রতিশোধমূলক অভিযানের প্রথম দুই দিনে ৬৫০ জনের বেশি মার্কিন সেনা নিহত বা আহত হয়েছেন। ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তারা হতাহত হন।  মঙ্গলবার (০৩ মার্চ) তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাঈনি বলেন, ইরানি বাহিনী পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও নৌসম্পদ লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে। এর ফলে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ইরানের উপকূলীয় জলসীমা ছেড়ে সরে যেতে বাধ্য হয়েছে।  নাঈনি বলেন, যুদ্ধের প্রথম দুই দিনে ৬৫০ মার্কিন সেনা নিহত বা আহত হয়েছে। আমেরিকানদের জন্য হতাহতের তথ্য অস্বীকার বা গোপন করা স্বাভাবিক, তবে আমাদের গোয়েন্দা তথ্য ও যুদ্ধক্ষেত্রের প্রতিবেদনে এই সংখ্যা নিশ্চিত হয়েছে। তিনি দাবি করেন, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরে একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এক হামলায় ১৬০ মার্কিন সেনা হতাহত হয়েছে। এছাড়া মার্কিন নৌবাহিনীর একটি এমএসটি কমব্যাট সাপোর্ট জাহাজ ইরানি নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র আঘাতে গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।  আইআরজিসির মুখপাত্রের জানান, দক্ষিণ-পূর্ব ইরানের চাবাহার উপকূল থেকে প্রায় ২৫০ থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থানরত ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এরপর রণতরীটি দক্ষিণ-পূর্ব ভারত মহাসাগরের দিকে সরে গেছে।  প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়া নিরপেক্ষভাবে এসব দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow