যুদ্ধ নিয়ে ‘ভুয়া পোস্ট’, ১৯ ভারতীয়কে গ্রেপ্তারের নির্দেশ

সংযুক্ত আরব আমিরাতে চলমান মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভুয়া ও বিভ্রান্তিকর’ তথ্য ছড়ানোর অভিযোগে ৩৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির সরকার। অভিযুক্তদের মধ্যে ১৯ জনই ভারতীয় নাগরিক। সোমবার (১৬ মার্চ) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমিরেটস নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।  দেশটির জাতীয় নিরাপত্তা রক্ষা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে গুজব প্রতিরোধে কঠোর নজরদারির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির অ্যাটর্নি জেনারেল হামাদ সাইফ আল-সামসি বিবৃতির মাধ্যমে জানান, সংঘাতময় পরিস্থিতিতে অনলাইনে যেন কোনো ধরনের ভুয়া খবর ছড়াতে না পারে, সে জন্য গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশাসনের কঠোর নজরদারি চালানো হচ্ছিল। এই নজরদারির ভিত্তিতেই দুই ধাপে গ্রেপ্তারি নির্দেশ জারি করা হয়। প্রথম ধাপে শনিবার ১০ জনের বিরুদ্ধে এবং দ্বিতীয় ধাপে আরও ২৫ জনের বিরুদ্ধে নির্দেশ দেওয়া হয়। মোট ৩৫ জনের মধ্যে ১৯ জনই ভারতীয় নাগরিক। বিবৃতিতে আরও বলা হয়, তদন্তের মাধ্যমে অভিযুক্তদের কার্যক্রম বিশ্লেষণ করে তিনটি আলাদা শ্রেণিতে চিহ্নিত করা হয়েছে। প্রথম দলটি এমন কিছু বাস্তব ঘটনা

যুদ্ধ নিয়ে ‘ভুয়া পোস্ট’, ১৯ ভারতীয়কে গ্রেপ্তারের নির্দেশ
সংযুক্ত আরব আমিরাতে চলমান মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভুয়া ও বিভ্রান্তিকর’ তথ্য ছড়ানোর অভিযোগে ৩৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির সরকার। অভিযুক্তদের মধ্যে ১৯ জনই ভারতীয় নাগরিক। সোমবার (১৬ মার্চ) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমিরেটস নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।  দেশটির জাতীয় নিরাপত্তা রক্ষা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে গুজব প্রতিরোধে কঠোর নজরদারির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির অ্যাটর্নি জেনারেল হামাদ সাইফ আল-সামসি বিবৃতির মাধ্যমে জানান, সংঘাতময় পরিস্থিতিতে অনলাইনে যেন কোনো ধরনের ভুয়া খবর ছড়াতে না পারে, সে জন্য গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশাসনের কঠোর নজরদারি চালানো হচ্ছিল। এই নজরদারির ভিত্তিতেই দুই ধাপে গ্রেপ্তারি নির্দেশ জারি করা হয়। প্রথম ধাপে শনিবার ১০ জনের বিরুদ্ধে এবং দ্বিতীয় ধাপে আরও ২৫ জনের বিরুদ্ধে নির্দেশ দেওয়া হয়। মোট ৩৫ জনের মধ্যে ১৯ জনই ভারতীয় নাগরিক। বিবৃতিতে আরও বলা হয়, তদন্তের মাধ্যমে অভিযুক্তদের কার্যক্রম বিশ্লেষণ করে তিনটি আলাদা শ্রেণিতে চিহ্নিত করা হয়েছে। প্রথম দলটি এমন কিছু বাস্তব ঘটনার ভিডিও অনলাইনে ছড়িয়েছে, যা দেশের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলতে পারে। দ্বিতীয় দলটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে সম্পূর্ণ ভুয়া ভিডিও তৈরি করে তা প্রচার করেছে। আর তৃতীয় দলটি অনলাইনে শত্রুপক্ষের প্রশংসা করে বিভিন্ন তথ্য প্রচার করেছে। আমিরাত প্রশাসনের মতে, এসব কার্যক্রম সাধারণ মানুষকে বিভ্রান্ত করার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আটককৃত ব্যক্তিদের দ্রুত বিচার প্রক্রিয়ার আওতায় আনা হবে এবং অভিযোগ প্রমাণিত হলে তাদের এক বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানার মুখোমুখি হতে হবে। সম্প্রতি আরব আমিরাতে হামলার ঝুঁকি বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই ধরপাকড়ের ঘটনা ঘটেছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত রোববার (১৫ মার্চ) থেকে ইরান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে। যুদ্ধ পরিস্থিতির অবনতির কারণেই অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর ওপর কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। সূত্র: এনডিটিভি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow