যুদ্ধ শুরুর পর থেকে ২১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইরানে অন্তত ২১ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়। খবর আল আরবিয়া ইংলিশের। প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অন্তত নয়জন, বিরোধী দলের সদস্য অভিযোগে দশ জনকে এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই জনকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটি। একই সঙ্গে, ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে জাতীয় নিরাপত্তা হুমকির অভিযোগে চার হাজারেরও বেশি মানুষকে ইরানের সরকার গ্রেপ্তার করেছে বলেও জানানো হয়েছে। এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটি মনে করে, যে বিচার প্রক্রিয়ায় দণ্ডাদেশ দেওয়া হয়েছে, সেটি যথাযথ হয়নি। বেশিরভাগ ক্ষেত্রে ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন কর্মকর্তারা। ফলে গ্রেপ্তার ও মৃত্যুদণ্ডের ঘটনায় মানবাধিকারের লঙ্ঘন হয়ে থাকতে পারে বলেও মনে করছেন তারা।

যুদ্ধ শুরুর পর থেকে ২১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইরানে অন্তত ২১ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়। খবর আল আরবিয়া ইংলিশের।

প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অন্তত নয়জন, বিরোধী দলের সদস্য অভিযোগে দশ জনকে এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই জনকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটি।

একই সঙ্গে, ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে জাতীয় নিরাপত্তা হুমকির অভিযোগে চার হাজারেরও বেশি মানুষকে ইরানের সরকার গ্রেপ্তার করেছে বলেও জানানো হয়েছে।

এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটি মনে করে, যে বিচার প্রক্রিয়ায় দণ্ডাদেশ দেওয়া হয়েছে, সেটি যথাযথ হয়নি। বেশিরভাগ ক্ষেত্রে ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন কর্মকর্তারা।

ফলে গ্রেপ্তার ও মৃত্যুদণ্ডের ঘটনায় মানবাধিকারের লঙ্ঘন হয়ে থাকতে পারে বলেও মনে করছেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow