যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ফের ইসরায়েলি হামলা

লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চললেও থামছে না ইসরায়েলি সামরিক অভিযান। এবার দক্ষিণ লেবাননের বিন্ত জবেইল জেলার হাদাথা শহরে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। ওই হামলায় শহরের পশ্চিমাঞ্চলে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালানোর পাশাপাশি ইসরায়েলি সামরিক যানও শহরের ভেতরে চলাচল করেছে বলে জানা গেছে। খবর আনাদোলু লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, ইসরায়েলি সেনারা শহরের পশ্চিমাঞ্চলে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালায়। একই সময়ে ইসরায়েলি সামরিক যানগুলোও শহরের ভেতরে চলাচল করছিল বলে খবর পাওয়া গেছে। এর আগে চলতি বছরের ২ মার্চ লেবাননে ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। একই সঙ্গে দেশটির দক্ষিণাঞ্চলের কয়েকটি শহর দখল করে নেয় তারা। লেবানন সরকার জানিয়েছে, ওই সময় সংঘাতের কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যায়। এরপর লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় ১৭ এপ্রিল। পরে কয়েক দফায় এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়। তবে যুদ্ধবিরতি চলার মধ্যেও গত ১৫ আগস্ট ভোরে লেবাননে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২ মার্

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ফের ইসরায়েলি হামলা

লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চললেও থামছে না ইসরায়েলি সামরিক অভিযান। এবার দক্ষিণ লেবাননের বিন্ত জবেইল জেলার হাদাথা শহরে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। ওই হামলায় শহরের পশ্চিমাঞ্চলে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালানোর পাশাপাশি ইসরায়েলি সামরিক যানও শহরের ভেতরে চলাচল করেছে বলে জানা গেছে। খবর আনাদোলু

লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, ইসরায়েলি সেনারা শহরের পশ্চিমাঞ্চলে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালায়। একই সময়ে ইসরায়েলি সামরিক যানগুলোও শহরের ভেতরে চলাচল করছিল বলে খবর পাওয়া গেছে।

এর আগে চলতি বছরের ২ মার্চ লেবাননে ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। একই সঙ্গে দেশটির দক্ষিণাঞ্চলের কয়েকটি শহর দখল করে নেয় তারা।

লেবানন সরকার জানিয়েছে, ওই সময় সংঘাতের কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যায়।

এরপর লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় ১৭ এপ্রিল। পরে কয়েক দফায় এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়। তবে যুদ্ধবিরতি চলার মধ্যেও গত ১৫ আগস্ট ভোরে লেবাননে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২ মার্চ থেকে দেশটিতে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪ হাজার ৩৪৬ জন নিহত হয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow