যুদ্ধবিরতি চাই না : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে কোনো যুদ্ধবিরতিতে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। ইরানের যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালির অবস্থা নিয়ে নতুন করে মন্তব্য করতে গিয়ে তিনি এ কথা বলেন।  ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি কোনো যুদ্ধবিরতি চাই না। আপনারা জানেন, যখন আপনি অপর পক্ষকে আক্ষরিক অর্থেই নিশ্চিহ্ন করে দিচ্ছেন, তখন আপনি যুদ্ধবিরতিতে যেতে পারেন না।’ হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতে ‘প্রচুর সহায়তার’ প্রয়োজন। চীন ও জাপানের মতো দেশগুলো এতে যুক্ত হলে বিষয়টি ‘ভালো হবে’। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে হামলার সুযোগ দিলে তা সরাসরি আগ্রাসনে অংশ নেওয়ার শামিল হবে। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে তিনি এই বার্তা দেন। পরে নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে আরাগচি বলেন, এমন পদক্ষেপ দুই দেশের সম্পর্কের জন্য নেতিবাচক প্রভাব ফেলবে। তিনি আরও বলেন, দেশের সার্ব

যুদ্ধবিরতি চাই না : ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে কোনো যুদ্ধবিরতিতে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। ইরানের যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালির অবস্থা নিয়ে নতুন করে মন্তব্য করতে গিয়ে তিনি এ কথা বলেন।  ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি কোনো যুদ্ধবিরতি চাই না। আপনারা জানেন, যখন আপনি অপর পক্ষকে আক্ষরিক অর্থেই নিশ্চিহ্ন করে দিচ্ছেন, তখন আপনি যুদ্ধবিরতিতে যেতে পারেন না।’ হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতে ‘প্রচুর সহায়তার’ প্রয়োজন। চীন ও জাপানের মতো দেশগুলো এতে যুক্ত হলে বিষয়টি ‘ভালো হবে’। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে হামলার সুযোগ দিলে তা সরাসরি আগ্রাসনে অংশ নেওয়ার শামিল হবে। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে তিনি এই বার্তা দেন। পরে নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে আরাগচি বলেন, এমন পদক্ষেপ দুই দেশের সম্পর্কের জন্য নেতিবাচক প্রভাব ফেলবে। তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইরান প্রয়োজন হলে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow