যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা

লেবাননের তেবনিন শহরে ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত এবং অন্তত ১১ জন আহত হয়েছেন। যুদ্ধবিরতির তোয়াক্কা না করে এ হামলা করা হয়।  বুধবার লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, বিনতে জবেইল জেলার তেবনিন শহরের কবরস্থানে অবস্থিত একটি নামাজের কক্ষের ছাদে ড্রোন হামলা চালানো হলে একজন নিহত হন এবং আরও ১১ জন আহত হন। এনএনএ আরও জানায়, একই এলাকায় আরেকটি ইসরায়েলি ড্রোন হামলায় আশপাশের বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ে এবং একটি বিস্ফোরণের ঘটনাও ঘটে। এদিকে, দক্ষিণ লেবাননের মানসুরি গ্রামে ইসরায়েলি সেনাবাহিনীর জারি করা সরিয়ে নেওয়ার সতর্কতার পর সেখানে বসবাসকারী প্রায় ১৫টি বেসামরিক পরিবার এলাকা ছেড়ে চলে গেছে। প্রায় ছয় সপ্তাহ পর প্রথমবারের মতো এই ধরনের সতর্কতা জারি করা হয়। পরে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে দক্ষিণ লেবাননে নির্ভুল হামলা শুরু করেছে। অন্যদিকে, এই হামলার ঘটনাটি এমন সময় ঘটল যখন ইতালির রোমে লেবানন ও ইসরায়েলের কর্মকর্তাদের মধ্যে টানা দ্বিতীয় দিনের বৈঠক চলছিল। সূত্র: আল জাজিরা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow