যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণ
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি গোলাবর্ষণে কয়েকজন আহত হয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, দক্ষিণ লেবাননের ইয়াতের শহরে এ হামলার ঘটনা ঘটে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির মধ্যেই ফের হামলা হলো।
শুক্রবার আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ওই হামলা ছাড়াও পৃথকভাবে তাইবেহ শহর ও বিন্ত জবেইলের আশপাশ এলাকায় ইসরায়েলের বিমান হামলার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রগুলোর বরাতে বলা হয়েছে, হামলার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে হতাহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিস্থিতি এখনো অস্থির রয়েছে।
প্রসঙ্গত, ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দেন তিনি। পরে নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, এ সময়ের মধ্যে লেবানন ও ইসরায়েলের নেতারা ওয়াশিংটনে বৈঠক করতে পারেন।
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র লেবাননকে সহায়তা করবে যাতে দেশটি হিজবুল্লাহর হুমকি থেকে নিজেকে রক্ষা করতে পারে। একইসঙ্গ
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি গোলাবর্ষণে কয়েকজন আহত হয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, দক্ষিণ লেবাননের ইয়াতের শহরে এ হামলার ঘটনা ঘটে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির মধ্যেই ফের হামলা হলো।
শুক্রবার আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ওই হামলা ছাড়াও পৃথকভাবে তাইবেহ শহর ও বিন্ত জবেইলের আশপাশ এলাকায় ইসরায়েলের বিমান হামলার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রগুলোর বরাতে বলা হয়েছে, হামলার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে হতাহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিস্থিতি এখনো অস্থির রয়েছে।
প্রসঙ্গত, ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দেন তিনি। পরে নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, এ সময়ের মধ্যে লেবানন ও ইসরায়েলের নেতারা ওয়াশিংটনে বৈঠক করতে পারেন।
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র লেবাননকে সহায়তা করবে যাতে দেশটি হিজবুল্লাহর হুমকি থেকে নিজেকে রক্ষা করতে পারে। একইসঙ্গে তিনি মন্তব্য করেন, ইরানকে হিজবুল্লাহর জন্য অর্থায়ন বন্ধ করতে হবে।