যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ট্রাম্পের, হামলার হুঁশিয়ারি

ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি ‘সম্পূর্ণ লঙ্ঘন’ করার অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, হরমুজ প্রণালির কাছে জাহাজ লক্ষ্য করে গুলি চালানোর মাধ্যমে ইরান চুক্তি লঙ্ঘন করেছে। একই সঙ্গে ইরান  চুক্তি না মানলে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলো ধ্বংস করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।  রোববার (১৯ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  ট্রাম্প জানান, মার্কিন প্রতিনিধিরা সোমবার সন্ধ্যায় ইসলামাবাতে পৌঁছাবে। তারা নতুন করে আলোচনা করতে প্রস্তুত রয়েছে। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, আমরা একটি খুবই ন্যায্য ও যুক্তিসঙ্গত চুক্তির প্রস্তাব দিয়েছি। তারা যদি এটি গ্রহণ না করে, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংস করে দেবে। এখন আর ‘ভদ্র আচরণ’ নয়! যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান নিজেদের জাহাজ ছাড়া অন্য সব জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছিল। তবে গত শুক্রবার এটি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দেয়। এর পরদিনই আবার সেই সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। ট্রাম্প প্রশাসন ইরানের সব বন্দরে অবরোধ প্রত্যাহার করতে অস্বীকৃতি

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ট্রাম্পের, হামলার হুঁশিয়ারি

ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি ‘সম্পূর্ণ লঙ্ঘন’ করার অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, হরমুজ প্রণালির কাছে জাহাজ লক্ষ্য করে গুলি চালানোর মাধ্যমে ইরান চুক্তি লঙ্ঘন করেছে। একই সঙ্গে ইরান  চুক্তি না মানলে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলো ধ্বংস করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

রোববার (১৯ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ট্রাম্প জানান, মার্কিন প্রতিনিধিরা সোমবার সন্ধ্যায় ইসলামাবাতে পৌঁছাবে। তারা নতুন করে আলোচনা করতে প্রস্তুত রয়েছে। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, আমরা একটি খুবই ন্যায্য ও যুক্তিসঙ্গত চুক্তির প্রস্তাব দিয়েছি। তারা যদি এটি গ্রহণ না করে, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংস করে দেবে। এখন আর ‘ভদ্র আচরণ’ নয়!

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান নিজেদের জাহাজ ছাড়া অন্য সব জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছিল। তবে গত শুক্রবার এটি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দেয়। এর পরদিনই আবার সেই সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। ট্রাম্প প্রশাসন ইরানের সব বন্দরে অবরোধ প্রত্যাহার করতে অস্বীকৃতি জানানোর জন্য এ সিদ্ধান্ত নেয় তারা। শনিবার অন্তত দুটি জাহাজ প্রণালির দিকে আগালে হামলার মুখে পড়ে। এরপর থেকে ওই জলপথে আর কোনো জাহাজ চলাচল দেখা যায়নি।

ট্রাম্প বলেন, ইরান গতকাল হরমুজ প্রণালিতে গুলি চালিয়েছে। এটি আমাদের যুদ্ধবিরতি চুক্তির সম্পূর্ণ লঙ্ঘন। তবে হুমকি দিলেও পাকিস্তানে আলোচনার জন্য মার্কিন প্রতিনিধিদের পাঠানোর ঘোষণা দিয়েছেন তিনি। এক সপ্তাহ আগে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছিল।

ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মাদ বাঘের গালিবাফ জানান, পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালি এই দুই প্রধান বিষয়ে এখনো দুই পক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়েছে।

গত সপ্তাহে ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় কোনো সমঝোতা হয়নি। ফলে সম্ভাব্য নতুন বৈঠকের জন্য শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গণপরিবহন বন্ধ রাখা হয়েছে এবং বৈঠকের সম্ভাব্য স্থানগুলোর আশেপাশে কাঁটাতারের ব্যারিকেড বসানো হয়েছে।

এর আগে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী  সাঈদ খাতিবজাদেহ বলেন, নতুন করে আলোচনা চালাতে হলে একটি মৌলিক কাঠামোতে সম্মত হতে হবে।

ইরানের পার্লামেন্টের স্পিকার গালিবাফ বলেন, আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে, তবে আমাদের মধ্যে এখনো বড় দূরত্ব রয়েছে। কিছু বিষয়ে আমরা অনড়, তাদেরও নিজস্ব সীমারেখা আছে। তবে এসব বিষয় এক বা দুটি মূল ইস্যুতেই সীমাবদ্ধ থাকতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow