যুদ্ধবিরতি শেষ হতেই কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ঘোষিত তিন দিনের সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পরপরই ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার ভোরে কিয়েভে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই প্রথম রাজধানীতে এমন সতর্কসংকেত দেওয়া হলো। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো টেলিগ্রামে এক বার্তায় বলেন, রাশিয়ার ড্রোন বর্তমানে কিয়েভের আকাশে রয়েছে। সতর্কতা তুলে না নেওয়া পর্যন্ত সবাই নিরাপদ স্থানে থাকুন। কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসনও বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তারা জানায়, ওই এলাকায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় উদযাপন উপলক্ষে গত শুক্রবার তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেয়। ট্রাম্প আশা প্রকাশ করেছিলেন, এই যুদ্ধবিরতি চলমান সংঘাতের অবসানের সূচনা হতে পারে। তবে যুদ্ধবিরতির সময়ও উভয় দেশ একে অপরের বিরুদ্ধে বেসামরিক এলাকায় হামলার অভিযোগ তোলে। ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতি ৯ থেকে ১১ মে পর্যন্ত কার্যকর ছ

যুদ্ধবিরতি শেষ হতেই কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ঘোষিত তিন দিনের সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পরপরই ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার ভোরে কিয়েভে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই প্রথম রাজধানীতে এমন সতর্কসংকেত দেওয়া হলো।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো টেলিগ্রামে এক বার্তায় বলেন, রাশিয়ার ড্রোন বর্তমানে কিয়েভের আকাশে রয়েছে। সতর্কতা তুলে না নেওয়া পর্যন্ত সবাই নিরাপদ স্থানে থাকুন।

কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসনও বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তারা জানায়, ওই এলাকায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় উদযাপন উপলক্ষে গত শুক্রবার তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেয়। ট্রাম্প আশা প্রকাশ করেছিলেন, এই যুদ্ধবিরতি চলমান সংঘাতের অবসানের সূচনা হতে পারে।

তবে যুদ্ধবিরতির সময়ও উভয় দেশ একে অপরের বিরুদ্ধে বেসামরিক এলাকায় হামলার অভিযোগ তোলে।

ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতি ৯ থেকে ১১ মে পর্যন্ত কার্যকর ছিল।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow