যুদ্ধবিরতির খবরে প্রতিক্রিয়া জানাল অস্ট্রেলিয়া ও ইরাক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। তার এই ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে অস্ট্রেলিয়া ও ইরাক। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে আলোচনার সুযোগ তৈরি করতে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছেন। তারা বলেন, হরমুজ প্রণালিতে ইরানের কার্যত অবরোধ, বাণিজ্যিক জাহাজ, বেসামরিক অবকাঠামো এবং তেল-গ্যাস স্থাপনায় হামলার ফলে অভূতপূর্ব জ্বালানি সরবরাহ সংকট তৈরি হয়েছে, যা বিশ্বব্যাপী তেল ও জ্বালানির দামে প্রভাব ফেলছে। আরও বলা হয়, যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, বৈশ্বিক অর্থনীতির ওপর এর প্রভাব তত বেশি হবে এবং মানবিক ক্ষতিও তত বাড়বে। আলবানিজ ও ওং মধ্যস্থতাকারী দেশগুলো—পাকিস্তান, মিশর, তুরস্ক ও সৌদি আরবকে ধন্যবাদ জানান এবং বলেন অস্ট্রেলিয়া চায় এই যুদ্ধবিরতি বজায় থাকুক এবং সংঘাতের একটি স্থায়ী সমাধান আসুক।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। তার এই ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে অস্ট্রেলিয়া ও ইরাক।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে আলোচনার সুযোগ তৈরি করতে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছেন।
তারা বলেন, হরমুজ প্রণালিতে ইরানের কার্যত অবরোধ, বাণিজ্যিক জাহাজ, বেসামরিক অবকাঠামো এবং তেল-গ্যাস স্থাপনায় হামলার ফলে অভূতপূর্ব জ্বালানি সরবরাহ সংকট তৈরি হয়েছে, যা বিশ্বব্যাপী তেল ও জ্বালানির দামে প্রভাব ফেলছে।
আরও বলা হয়, যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, বৈশ্বিক অর্থনীতির ওপর এর প্রভাব তত বেশি হবে এবং মানবিক ক্ষতিও তত বাড়বে।
আলবানিজ ও ওং মধ্যস্থতাকারী দেশগুলো—পাকিস্তান, মিশর, তুরস্ক ও সৌদি আরবকে ধন্যবাদ জানান এবং বলেন অস্ট্রেলিয়া চায় এই যুদ্ধবিরতি বজায় থাকুক এবং সংঘাতের একটি স্থায়ী সমাধান আসুক।
What's Your Reaction?