যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ১০ মিনিটে ১০০ বিমান হামলা ইসরায়েলের

ইরানের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতির মধ্যেই মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় ১০০টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার নতুন এই হামলায় সেখানে কয়েকশ’ মানুষ হতাহত হয়েছেন বলে বলে জানা গেছে। খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়, এমন সব এলাকায় হামলা চালানো হয়েছে, যেসব এলাকাকে প্রথাগতভাবে হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করা হয় না। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন আল-জাজিরাকে বলেছেন, বৈরুত ও অন্যান্য এলাকায় ইসরায়েলি বিমান হামলার ফলে হাসপাতালগুলোতে নিহতদের মরদেহ ও আহতদের ভিড়ে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে। লেবানন রেড ক্রস জানিয়েছে, তাদের ১০০টি অ্যাম্বুলেন্স বর্তমানে হামলার শিকার এলাকাগুলো থেকে আহত ব্যক্তিদের সরিয়ে নেওয়ার কাজ চলছে। ইসরায়েলি হামলায় কয়েক শ’ মানুষ হতাহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি বলেছেন, এই হামলা সব ধরনের মানবিক মূল্যবোধ অবজ্ঞার ক্ষেত্রে ইসরায়েলের কালিমালিপ্ত রেকর্ডে নতুন মাত্রা যোগ করেছে। এক বিবৃতিতে আউন বলেন, এই বর্বর আগ্রাসন কোনও অধিকার মানে না এবং কোনও চুক্তি বা অঙ্গী

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ১০ মিনিটে ১০০ বিমান হামলা ইসরায়েলের

ইরানের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতির মধ্যেই মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় ১০০টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার নতুন এই হামলায় সেখানে কয়েকশ’ মানুষ হতাহত হয়েছেন বলে বলে জানা গেছে। খবর আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, এমন সব এলাকায় হামলা চালানো হয়েছে, যেসব এলাকাকে প্রথাগতভাবে হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করা হয় না।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন আল-জাজিরাকে বলেছেন, বৈরুত ও অন্যান্য এলাকায় ইসরায়েলি বিমান হামলার ফলে হাসপাতালগুলোতে নিহতদের মরদেহ ও আহতদের ভিড়ে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে।

লেবানন রেড ক্রস জানিয়েছে, তাদের ১০০টি অ্যাম্বুলেন্স বর্তমানে হামলার শিকার এলাকাগুলো থেকে আহত ব্যক্তিদের সরিয়ে নেওয়ার কাজ চলছে।

ইসরায়েলি হামলায় কয়েক শ’ মানুষ হতাহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি বলেছেন, এই হামলা সব ধরনের মানবিক মূল্যবোধ অবজ্ঞার ক্ষেত্রে ইসরায়েলের কালিমালিপ্ত রেকর্ডে নতুন মাত্রা যোগ করেছে।

এক বিবৃতিতে আউন বলেন, এই বর্বর আগ্রাসন কোনও অধিকার মানে না এবং কোনও চুক্তি বা অঙ্গীকারের তোয়াক্কা করে না। ইসরায়েল বারবার প্রমাণ করেছে, আন্তর্জাতিক আইন ও রীতির প্রতি তাদের চরম অবজ্ঞা রয়েছে।

এদিকে ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেছেন, কোনো ধরনের আপস ছাড়াই হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow