যুব দলের নতুন কোচ হচ্ছেন কে?

সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছিল আজিজুল হাকিম তামিমের দলকে। সেই হতাশা পেছনে ফেলে এখন ২০২৮ যুব বিশ্বকাপকে সামনে রেখে নতুন পরিকল্পনায় এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইতোমধ্যে শেষ হয়েছে ইয়ুথ ক্রিকেট লিগ। পাশাপাশি ৫০ জন ক্রিকেটারকে নিয়ে চলছে বিশেষ ট্রেনিং কার্যক্রমও। তবে এখন সবচেয়ে বড় আলোচনা দলের প্রধান কোচের পদ ঘিরে। বর্তমান কোচ নাভিদ নেওয়াজের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসেই। ফলে নতুন করে কে দায়িত্ব নেবেন, তা নিয়ে চলছে জোর আলোচনা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দায়িত্ব ধরে রাখার দৌড়ে রয়েছেন নাভিদ নিজেও। তবে নতুন করে হান্নান সরকারের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে বিসিবি। এখন পর্যন্ত প্রধান কোচ হওয়ার দৌড়ে হান্নানই কিছুটা এগিয়ে আছেন বলে জানা গেছে। আগামী সপ্তাহের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এদিকে যুব দলের মেন্টর পদেও বড় চমক দিতে যাচ্ছে বিসিবি। জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর হিসেবে যুক্ত করার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। আনুষ্ঠানিক ঘোষণা বাকি থাক

যুব দলের নতুন কোচ হচ্ছেন কে?

সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছিল আজিজুল হাকিম তামিমের দলকে। সেই হতাশা পেছনে ফেলে এখন ২০২৮ যুব বিশ্বকাপকে সামনে রেখে নতুন পরিকল্পনায় এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ইতোমধ্যে শেষ হয়েছে ইয়ুথ ক্রিকেট লিগ। পাশাপাশি ৫০ জন ক্রিকেটারকে নিয়ে চলছে বিশেষ ট্রেনিং কার্যক্রমও। তবে এখন সবচেয়ে বড় আলোচনা দলের প্রধান কোচের পদ ঘিরে। বর্তমান কোচ নাভিদ নেওয়াজের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসেই। ফলে নতুন করে কে দায়িত্ব নেবেন, তা নিয়ে চলছে জোর আলোচনা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দায়িত্ব ধরে রাখার দৌড়ে রয়েছেন নাভিদ নিজেও। তবে নতুন করে হান্নান সরকারের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে বিসিবি। এখন পর্যন্ত প্রধান কোচ হওয়ার দৌড়ে হান্নানই কিছুটা এগিয়ে আছেন বলে জানা গেছে। আগামী সপ্তাহের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

এদিকে যুব দলের মেন্টর পদেও বড় চমক দিতে যাচ্ছে বিসিবি। জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর হিসেবে যুক্ত করার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। আনুষ্ঠানিক ঘোষণা বাকি থাকলেও বোর্ডের ভেতরে বিষয়টি অনেকটাই নিশ্চিত বলে জানা গেছে।

এসকেডি/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow