যুব বিশ্বকাপের চ্যাম্পিয়নদের জন্য বড় অংকের পুরস্কার ঘোষণা
অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধার করেছে ভারত। শুক্রবার ফাইনালে ইংল্যন্ডকে হারিয়ে রেকর্ড ষষ্ট শিরোপা ঘরে তুলে তারা। তারই পুরস্কার হিসেবে বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের জন্য ৭ কোটি ৫০ লাখ ভারতীয় রুপির পুরস্কার ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
আয়ুশ মাহাত্রে, বৈভব সূর্যবংশী, অভিজ্ঞান কুন্ডুদের জন্য বড় অংকের আর্থিক পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই। বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এ আর্থ পাচ্ছে রোহিত-কোহলির উত্তরসূরীরা।
বোর্ডের সচিব দেবজিৎ শাইকীয়া বলেছেন, ‘বিসিসিআই কেন পুরো দেশ অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে গর্বিত। ফাইনালে ইংল্যান্ডকে যে ভাবে হারিয়ে বিশ্বকাপ জিতেছে, তা অসাধারণ। পুরো প্রতিযোগিতায় একটাও ম্যাচ হারেনি। ওরা আমাদের গর্বিত করেছে। তাই ৭ কোটি ৫০ লাখ রুপি পুরস্কার দেওয়া হচ্ছে।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘ভারতের ক্রিকেট প্রতিভা জ্বলজ্বল করছে। বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের জন্য আমরা গর্বিত। পুরো প্রতিযোগিতায় ওরা দারুণ খেলেছে। ব্যতিক্রমী দক্ষতা প্রদর্শন করেছে। এই জয় অনেক তরুণ খেলোয়াড়কে অনুপ্রা
অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধার করেছে ভারত। শুক্রবার ফাইনালে ইংল্যন্ডকে হারিয়ে রেকর্ড ষষ্ট শিরোপা ঘরে তুলে তারা। তারই পুরস্কার হিসেবে বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের জন্য ৭ কোটি ৫০ লাখ ভারতীয় রুপির পুরস্কার ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
আয়ুশ মাহাত্রে, বৈভব সূর্যবংশী, অভিজ্ঞান কুন্ডুদের জন্য বড় অংকের আর্থিক পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই। বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এ আর্থ পাচ্ছে রোহিত-কোহলির উত্তরসূরীরা।
বোর্ডের সচিব দেবজিৎ শাইকীয়া বলেছেন, ‘বিসিসিআই কেন পুরো দেশ অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে গর্বিত। ফাইনালে ইংল্যান্ডকে যে ভাবে হারিয়ে বিশ্বকাপ জিতেছে, তা অসাধারণ। পুরো প্রতিযোগিতায় একটাও ম্যাচ হারেনি। ওরা আমাদের গর্বিত করেছে। তাই ৭ কোটি ৫০ লাখ রুপি পুরস্কার দেওয়া হচ্ছে।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘ভারতের ক্রিকেট প্রতিভা জ্বলজ্বল করছে। বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের জন্য আমরা গর্বিত। পুরো প্রতিযোগিতায় ওরা দারুণ খেলেছে। ব্যতিক্রমী দক্ষতা প্রদর্শন করেছে। এই জয় অনেক তরুণ খেলোয়াড়কে অনুপ্রাণিত করবে। ক্রিকেটারদের আগামী দিনের জন্য শুভেচ্ছা।’
যুব বিশ্বকাপে সবচেয়ে সফল দল ভারত। ২০০০ সালে প্রথমবার মোহাম্মদ কাইফের নেতৃত্বে আইসিসির এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এরপর বিরাট কোহলি, উন্মুখ চাদ, পৃথ্বী শ, ইয়াশ ধুলের নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে ভারত। তারই ধারাবাহিকতায় এবার আয়ুশের নেতৃত্বে ষষ্ঠবার এই ট্রফি জিতেছে ভারত।