যুব মহিলা লীগের জেলা সভাপতি গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের চাঁদপুর জেলা শাখার সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফরিদা ইলিয়াসকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) সকাল ৮টায় শহরের বড় স্টেশন এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ। ফরিদা ইলিয়াছ শহরের উত্তর শ্রীরামদী শ্রমিক কলোনির মৃত আব্দুল গফুর শেখের মেয়ে। তার স্বামীর নাম ইলিয়াস হোসেন। তিনি ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে বিরুদ্ধে নিয়মিত সক্রিয় ভূমিকা পালন করেন এবং সাবেক মন্ত্রী ডা. দীপু মনির অনুসারী। পুলিশ জানায়, ফরিদা ইলিয়াসকে সন্ত্রাসবিরোধী মামলার আসামি হিসেবে নিজ বাসা থেকে অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূরের নেতৃত্বে থানা পুলিশ গ্রেপ্তার করে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির উপস্থিত ছিলেন। গত ৮ জুন সন্ত্রাসবিরোধী আইনে থানায় বাদী হয়ে মামলাটি করেন উপপরিদর্শক (এসআই) আল-আমিন।  চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, ফরিদা ইলিয়াসের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের পর আদালত

যুব মহিলা লীগের জেলা সভাপতি গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের চাঁদপুর জেলা শাখার সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফরিদা ইলিয়াসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৮ জুলাই) সকাল ৮টায় শহরের বড় স্টেশন এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ।

ফরিদা ইলিয়াছ শহরের উত্তর শ্রীরামদী শ্রমিক কলোনির মৃত আব্দুল গফুর শেখের মেয়ে। তার স্বামীর নাম ইলিয়াস হোসেন। তিনি ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে বিরুদ্ধে নিয়মিত সক্রিয় ভূমিকা পালন করেন এবং সাবেক মন্ত্রী ডা. দীপু মনির অনুসারী।

পুলিশ জানায়, ফরিদা ইলিয়াসকে সন্ত্রাসবিরোধী মামলার আসামি হিসেবে নিজ বাসা থেকে অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূরের নেতৃত্বে থানা পুলিশ গ্রেপ্তার করে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির উপস্থিত ছিলেন।

গত ৮ জুন সন্ত্রাসবিরোধী আইনে থানায় বাদী হয়ে মামলাটি করেন উপপরিদর্শক (এসআই) আল-আমিন। 

চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, ফরিদা ইলিয়াসের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow