যুবককে বুকে ঘুষি দিয়ে হত্যার অভিযোগে আটক ১
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জহুরুল প্রধান (৪৫) নামে এক যুবককে বুকে ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এরশাদুল নামে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার কাটা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহুরুল প্রধান গোবিন্দগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চক গোবিন্দপুর চরপাড়া গ্রামের মৃত খালেক প্রধানের ছেলে। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, জহুরুল প্রধান একটি অটোরিকশায় করে কাটা মোড় এলাকায় যাচ্ছিলেন। এ সময় স্থানীয় এরশাদ আলীসহ ২-৩ জন ব্যক্তি অটোরিকশা চালককে মারধর শুরু করেন। জহুরুল প্রধান ওই মারধরে বাধা দিলে অভিযুক্ত এরশাদ আলী তাকে বুকে ঘুষি মারেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, এ ঘটনায় অভিযুক্ত এরশাদুল নামে একজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জহুরুল প্রধান (৪৫) নামে এক যুবককে বুকে ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এরশাদুল নামে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার কাটা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জহুরুল প্রধান গোবিন্দগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চক গোবিন্দপুর চরপাড়া গ্রামের মৃত খালেক প্রধানের ছেলে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, জহুরুল প্রধান একটি অটোরিকশায় করে কাটা মোড় এলাকায় যাচ্ছিলেন। এ সময় স্থানীয় এরশাদ আলীসহ ২-৩ জন ব্যক্তি অটোরিকশা চালককে মারধর শুরু করেন। জহুরুল প্রধান ওই মারধরে বাধা দিলে অভিযুক্ত এরশাদ আলী তাকে বুকে ঘুষি মারেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, এ ঘটনায় অভিযুক্ত এরশাদুল নামে একজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?