যুবকরাই দেশের মূল শক্তি : আব্দুস সালাম

যুবকরাই দেশের সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, স্বাধীনতার যুদ্ধে অংশ নেওয়ার সময় তারাও ছিলেন যুবক। এরপর থেকে আজও তিনি যুবকদের মধ্যেই থেকে লড়াই করে যাচ্ছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে ঢাকা-১৭ আসনের বিএনপির নির্বাচন পরিচালনার প্রধান কার্যালয়ে নির্বাচনী থিম সংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আবদুস সালাম বলেন, বিএনপি চায় যুবকরা আরও এগিয়ে আসুক এবং বর্তমান প্রজন্মের যুবকদের সঠিক পথে পরিচালিত করা হোক, যেন তারা দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, দেশটাকে গড়ে তোলার জন্য ২৪-এর অভ্যুত্থানের পর আমরা আশা করেছিলাম, এই যুবকরাই দেশ গড়ার নতুন পথ দেখাবে। কিন্তু বাস্তবে আমরা সেই পথ দেখতে পাইনি। তিনি মনে করেন, এটি শুধু একটি দলের জন্য নয়, বরং সারা দেশের জন্যই দুর্ভাগ্যজনক। যুবকদের হাত ধরেই সমাজের অবক্ষয়, রাজনীতির পচন এবং সংস্কৃতির অবনতি কাটিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। তবে বর্তমান প্রেক্ষাপটে তিনি হতাশা প্রকাশ করে বলেন, আজকের যুবকরা, বিশেষ ক

যুবকরাই দেশের মূল শক্তি : আব্দুস সালাম

যুবকরাই দেশের সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, স্বাধীনতার যুদ্ধে অংশ নেওয়ার সময় তারাও ছিলেন যুবক। এরপর থেকে আজও তিনি যুবকদের মধ্যেই থেকে লড়াই করে যাচ্ছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে ঢাকা-১৭ আসনের বিএনপির নির্বাচন পরিচালনার প্রধান কার্যালয়ে নির্বাচনী থিম সংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, বিএনপি চায় যুবকরা আরও এগিয়ে আসুক এবং বর্তমান প্রজন্মের যুবকদের সঠিক পথে পরিচালিত করা হোক, যেন তারা দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, দেশটাকে গড়ে তোলার জন্য ২৪-এর অভ্যুত্থানের পর আমরা আশা করেছিলাম, এই যুবকরাই দেশ গড়ার নতুন পথ দেখাবে। কিন্তু বাস্তবে আমরা সেই পথ দেখতে পাইনি।

তিনি মনে করেন, এটি শুধু একটি দলের জন্য নয়, বরং সারা দেশের জন্যই দুর্ভাগ্যজনক। যুবকদের হাত ধরেই সমাজের অবক্ষয়, রাজনীতির পচন এবং সংস্কৃতির অবনতি কাটিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে।

তবে বর্তমান প্রেক্ষাপটে তিনি হতাশা প্রকাশ করে বলেন, আজকের যুবকরা, বিশেষ করে ছাত্রসমাজ একটি দল যখন পরাজিত রাজাকারদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক গড়ে তোলে, তখন স্বাভাবিকভাবেই ভবিষ্যৎ খুব একটা সুন্দর দেখায় না।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা নাজিম উদ্দিন আলম, সংগীতশিল্পী বেবী নাজনীন, আসিফ আকবর প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow