যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

নাটোরে পদ্মা নদীতে ভাসমান একটি নৌকা থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে লালপুর উপজেলার রাইটার চর এলাকায় পদ্মা নদীর তীরে একটি নৌকার ওপর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।  নিহত সাহাবুল প্রামানিক (৪২) ঈশ্বরদী উপজেলার সাঁড়া গোপালপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম ইউনূস প্রামানিক। জানা গেছে, মঙ্গলবার সকালে রাইটার চর এলাকায় পদ্মা নদীর তীরে একটি নৌকার ওপর তার রক্তাক্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সাহাবুল প্রামানিকের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যার পর মরদেহ নৌকার ওপর ফেলে রেখে যায়। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সেলিম মিয়া বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছে। এছাড়া মাছ ধরার কালো রঙের শ্যালো (ইঞ্জিনচালিত) নৌকা জব্দ করা হয়েছে।

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

নাটোরে পদ্মা নদীতে ভাসমান একটি নৌকা থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে লালপুর উপজেলার রাইটার চর এলাকায় পদ্মা নদীর তীরে একটি নৌকার ওপর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত সাহাবুল প্রামানিক (৪২) ঈশ্বরদী উপজেলার সাঁড়া গোপালপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম ইউনূস প্রামানিক।

জানা গেছে, মঙ্গলবার সকালে রাইটার চর এলাকায় পদ্মা নদীর তীরে একটি নৌকার ওপর তার রক্তাক্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সাহাবুল প্রামানিকের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যার পর মরদেহ নৌকার ওপর ফেলে রেখে যায়। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সেলিম মিয়া বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছে। এছাড়া মাছ ধরার কালো রঙের শ্যালো (ইঞ্জিনচালিত) নৌকা জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি।

মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow