যুবকের মাইকিং ‘আমি আর মাদক সেবন করবো না, এলাকায় কাউকে করতেও দেবো না’

পাবনার ঈশ্বরদীতে মাদকসেবী এক যুবক এলাকায় মাইকিং করে জানিয়েছেন, আজ থেকে তিনি নিজে মাদক সেবন করবেন না ও এলাকায় কাউকে মাদক সেবন করতেও দেবেন না। ব্যতিক্রমী এ ধরনের মাইকিং শুনে এলাকার মানুষজন বিস্মিত হয়েছেন। অনেকেই এ নিয়ে নানা মন্তব্য করছেন। মঙ্গলবার (৩ মার্চ) ঈশ্বরদী পৌর শহরের ইস্তা এলাকায় এ মাইকিংয়ের ঘটনা ঘটে। মাইকিংকারী যুবকের নাম ফাইম হোসেন (৩০)। তিনি ইস্তা মসজিদ মোড় এলাকার জিয়াউর রহমানের ছেলে। মাইকিংয়ে ফাইম হোসেন বলেন, ‘এই এলাকার সকল মাদকসেবী ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকের পর থেকে কেউ ইস্তা এলাকায় মাদক সেবন করতে আসবেন না। আমি নিজেও মাদক সেবন করি, আজকের পর থেকে আর সেবন করবো না। কেউ যদি আমাকে মাদক সেবন করতে দেখেন তাহলে পুলিশে ধরিয়ে দেবেন।’ মাইকিংকারী যুবক ফাহিম হোসেন জাগো নিউজকে বলেন, আমি নিজে ৩৫০ টাকা খরচ করে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ৪টি গ্রামে মাইকিং করেছি। সোমবার রাতে মাদক সেবনের সময় কয়েকজন মাদকসেবনকারী আমাদের অপমান করে। তাদের প্রতি ক্ষুদ্ধ হয়ে আমি নিজের টাকা খরচ করে মাইকিং করছি। আমি আর নিজে মাদক সেবন করবো না। তিনি আরও বলেন, আর কেউ যেন মাদক সেবন করতে না পারে সেজন্য যা করার করবো।

যুবকের মাইকিং ‘আমি আর মাদক সেবন করবো না, এলাকায় কাউকে করতেও দেবো না’

পাবনার ঈশ্বরদীতে মাদকসেবী এক যুবক এলাকায় মাইকিং করে জানিয়েছেন, আজ থেকে তিনি নিজে মাদক সেবন করবেন না ও এলাকায় কাউকে মাদক সেবন করতেও দেবেন না। ব্যতিক্রমী এ ধরনের মাইকিং শুনে এলাকার মানুষজন বিস্মিত হয়েছেন। অনেকেই এ নিয়ে নানা মন্তব্য করছেন।

মঙ্গলবার (৩ মার্চ) ঈশ্বরদী পৌর শহরের ইস্তা এলাকায় এ মাইকিংয়ের ঘটনা ঘটে। মাইকিংকারী যুবকের নাম ফাইম হোসেন (৩০)। তিনি ইস্তা মসজিদ মোড় এলাকার জিয়াউর রহমানের ছেলে।

মাইকিংয়ে ফাইম হোসেন বলেন, ‘এই এলাকার সকল মাদকসেবী ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকের পর থেকে কেউ ইস্তা এলাকায় মাদক সেবন করতে আসবেন না। আমি নিজেও মাদক সেবন করি, আজকের পর থেকে আর সেবন করবো না। কেউ যদি আমাকে মাদক সেবন করতে দেখেন তাহলে পুলিশে ধরিয়ে দেবেন।’

মাইকিংকারী যুবক ফাহিম হোসেন জাগো নিউজকে বলেন, আমি নিজে ৩৫০ টাকা খরচ করে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ৪টি গ্রামে মাইকিং করেছি। সোমবার রাতে মাদক সেবনের সময় কয়েকজন মাদকসেবনকারী আমাদের অপমান করে। তাদের প্রতি ক্ষুদ্ধ হয়ে আমি নিজের টাকা খরচ করে মাইকিং করছি। আমি আর নিজে মাদক সেবন করবো না।

তিনি আরও বলেন, আর কেউ যেন মাদক সেবন করতে না পারে সেজন্য যা করার করবো। এ নিয়ে কেউ যদি আমার ক্ষতি করার চেষ্টা করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেখ মহসীন/এমএন/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow