যুবদল নেতা কামাল হত্যা, বিএনপি-যুবদল নেতাসহ ৬ জনকে আসামি

চট্টগ্রামের মিরসরাই উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক কামাল উদ্দিন হত্যা মামলায় বিএনপি-যুবদল নেতাসহ ৬ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় আটক ডাম্প ট্রাকের চালক খলিল হাওলাদারের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ( ২৫ মার্চ) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা আফরিন হীমা এই আদেশ দেন। তদন্ত কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে আদালত এই সিদ্ধান্ত জানান। খলিল হাওলাদার এই মামলার এজাহারনামীয় ৬ নম্বর আসামি। গত ১২ মার্চ তাকে ঘটনাস্থল থেকে আটক করার পর ২৪ মার্চ এই হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। এর আগে গত ১৪ মার্চ নিহত কামাল উদ্দিনের ছেলে মো. আরাফাতুল ইসলাম বাদি হয়ে জোরারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন- চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ, মঘাদিয়া ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম, যুবদল নেতা মো. ফয়সাল, রবিউল ইসলাম সাইফুল, ব্যবসায়ী মো. বাদশা ও ডাম্প ট্রাক চালক খলিল হাওলাদার। খলিল হাওলাদারকে ঘটনার সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়েছে। মামলার বাদী আরাফাতুল ইসলামের অভিযোগ, তার বাবা রাজনীতির পাশাপাশি অর্থনৈতিক অঞ্চলে ব্যবসা করতেন। ১ নম্বর আ

যুবদল নেতা কামাল হত্যা, বিএনপি-যুবদল নেতাসহ ৬ জনকে আসামি

চট্টগ্রামের মিরসরাই উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক কামাল উদ্দিন হত্যা মামলায় বিএনপি-যুবদল নেতাসহ ৬ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় আটক ডাম্প ট্রাকের চালক খলিল হাওলাদারের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ( ২৫ মার্চ) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা আফরিন হীমা এই আদেশ দেন। তদন্ত কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে আদালত এই সিদ্ধান্ত জানান।

খলিল হাওলাদার এই মামলার এজাহারনামীয় ৬ নম্বর আসামি। গত ১২ মার্চ তাকে ঘটনাস্থল থেকে আটক করার পর ২৪ মার্চ এই হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।

এর আগে গত ১৪ মার্চ নিহত কামাল উদ্দিনের ছেলে মো. আরাফাতুল ইসলাম বাদি হয়ে জোরারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন- চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ, মঘাদিয়া ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম, যুবদল নেতা মো. ফয়সাল, রবিউল ইসলাম সাইফুল, ব্যবসায়ী মো. বাদশা ও ডাম্প ট্রাক চালক খলিল হাওলাদার। খলিল হাওলাদারকে ঘটনার সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়েছে।

মামলার বাদী আরাফাতুল ইসলামের অভিযোগ, তার বাবা রাজনীতির পাশাপাশি অর্থনৈতিক অঞ্চলে ব্যবসা করতেন। ১ নম্বর আসামি শওকত আকবর সোহাগের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ ও প্রাণনাশের হুমকি ছিল। এছাড়া ২ নম্বর আসামি সাইফুল ইসলামের কাছে ব্যবসায়িক ৫০ লাখ টাকা পাওনা নিয়ে বিরোধ তৈরি হয়েছিল। বাদীর দাবি, আসামিরা যোগসাজশ করে পরিকল্পিতভাবে ডাম্প ট্রাক দিয়ে গাড়ি চাপা দিয়ে তার বাবাকে হত্যা করেছে।

এ বিষয়ে জোরারগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, যুবদল নেতা কামাল হত্যা মামলায় এজাহারনামীয় ৬ নম্বর আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রিমান্ডে জিজ্ঞাসাবাদে এটা হত্যা নাকি দুর্ঘটনা বুঝা যাবে।

উল্লেখ্য, গত ১২ মার্চ মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে একটি ড্রাম ট্রাকের চাপায় কামাল উদ্দিনের গাড়ি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনি নিহত হন। ঘটনার পর থেকেই পরিবার এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দাবি করে আসছে।

এম মাঈন উদ্দিন/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow