যুবদলকে জড়িয়ে বিভ্রান্ত তথ্য ও মিথ্যাচার চালানো হচ্ছে : মোনায়েম মুন্না 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী যুবদলকে জড়িয়ে পরিকল্পিতভাবে বিভ্রান্ত তথ্য, মিথ্যাচার ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির এ সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে মুন্না এসব কথা বলেন। সাম্প্রতিক সময়ে এই অপপ্রচার নতুন মাত্রা পেয়েছে দাবি করে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন পোর্টালকে ব্যবহার করে একটি মহল সুপরিকল্পিতভাবে যুবদলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। জাতীয়তাবাদী যুবদলের বর্তমান জনপ্রিয়তায় ভিত হয়েই একটি মহল পরিকল্পিতভাবে এই মিথ্যা বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন সংগঠনের এই সভাপতি। তিনি বলেন, দেশের মানুষ দেশের মানুষ আজ গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে। বিএনপির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা থামাতে ব্যর্থ হয়েই তারা কুৎসা গুজব ও প্রোপাগান্ডার আশ্রয় নিয়েছে। তিনি বলেন, জনগণের রায় কাগজে কলমে লেখা কোন স্ক্রিপ্ট নয়। এটি মানুষের হৃদয়ে লেখা। আর সেই রায় আজ স্পষ্টভাবে

যুবদলকে জড়িয়ে বিভ্রান্ত তথ্য ও মিথ্যাচার চালানো হচ্ছে : মোনায়েম মুন্না 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী যুবদলকে জড়িয়ে পরিকল্পিতভাবে বিভ্রান্ত তথ্য, মিথ্যাচার ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির এ সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে মুন্না এসব কথা বলেন।

সাম্প্রতিক সময়ে এই অপপ্রচার নতুন মাত্রা পেয়েছে দাবি করে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন পোর্টালকে ব্যবহার করে একটি মহল সুপরিকল্পিতভাবে যুবদলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।

জাতীয়তাবাদী যুবদলের বর্তমান জনপ্রিয়তায় ভিত হয়েই একটি মহল পরিকল্পিতভাবে এই মিথ্যা বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন সংগঠনের এই সভাপতি। তিনি বলেন, দেশের মানুষ দেশের মানুষ আজ গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে। বিএনপির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা থামাতে ব্যর্থ হয়েই তারা কুৎসা গুজব ও প্রোপাগান্ডার আশ্রয় নিয়েছে।

তিনি বলেন, জনগণের রায় কাগজে কলমে লেখা কোন স্ক্রিপ্ট নয়। এটি মানুষের হৃদয়ে লেখা। আর সেই রায় আজ স্পষ্টভাবে বিএনপির পক্ষে।  নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী যুবদলকে জড়িয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে তা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি সংগঠিত অপচেষ্টা। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন পোর্টালকে ব্যবহার করে ভোটের মাঠে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে উল্লেখ করে মুন্না বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই  বিএনপির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা কোন ষড়যন্ত্রের মাধ্যমেই থামানো সম্ভব নয়। 

সম্প্রতি সারাদেশে জাতীয়তাবাদী যুবদলকে কেন্দ্র করে কিছু ঘটনার ব্যাখ্যা দিয়ে এবং সেগুলো উদ্দেশ্যপ্রণীত ও মিথ্যা দাবি করে আব্দুল মোনায়েম মুন্না বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে কেন যুবদলকে টার্গেট করে এই অপপ্রচার? কেন সাজানো নাটক মিথ্যা ভিডিও ব্যাখ্যা আর আবেগকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা? আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই জাতীয়তাবাদী যুবদল এসব মিথ্যাচার ও অপপ্রচারের কাছে মাথা নত করবে না। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow