যুবলীগের দেড় মিনিটের মিছিল, সীমানা নিয়ে দুই থানার ঠেলাঠেলি

রাজধানীর মিরপুর সড়কে গণভবনের সামনে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা। তবে ঘটনাস্থল কোন থানার আওতাভুক্ত, তা নিয়ে শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর থানার মধ্যে ভিন্নমত দেখা গেছে। দুই থানা সীমানা নির্ধারণ নিয়ে মিছিলের বিষয়টি অস্বীকার করেছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে গণভবন ও রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সামনের সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, মিছিলটি সড়কের মাঝখানে হয়েছে, যা তাদের থানার আওতাভুক্ত এলাকায় পড়ে না। অন্যদিকে, মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিনের দাবি করেন, মিছিলটি শেরেবাংলা নগর থানার অংশে পড়েছে। পুলিশের দুই থানার দায়িত্ব ঠেলাঠেলির কারণে কোনো ব্যবস্থা নেওয়ার খবর পাওয়া যায়নি। ‎স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে ৪০-৫০ জনের একটি দল প্রথমে রেসিডেন্সিয়াল কলেজের সামনে মিছিল শুরু করে। পরে সড়ক ঘুরে গণভবনের সামনে মূল ফটক পাড় হয়ে মিছিলটি শেষ করে। এক থেকে দেড় মিনিটের মধ্যে মিছিলটি শেষ করে চলে যায় তারা।‎‎এ ঘটনায় মোহাম্মদপুর থানার ওসি মেসবাহ উদ্দিন বলেন, আমাদের থানা এলাকায় কো

যুবলীগের দেড় মিনিটের মিছিল, সীমানা নিয়ে দুই থানার ঠেলাঠেলি

রাজধানীর মিরপুর সড়কে গণভবনের সামনে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা। তবে ঘটনাস্থল কোন থানার আওতাভুক্ত, তা নিয়ে শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর থানার মধ্যে ভিন্নমত দেখা গেছে। দুই থানা সীমানা নির্ধারণ নিয়ে মিছিলের বিষয়টি অস্বীকার করেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে গণভবন ও রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সামনের সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, মিছিলটি সড়কের মাঝখানে হয়েছে, যা তাদের থানার আওতাভুক্ত এলাকায় পড়ে না। অন্যদিকে, মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিনের দাবি করেন, মিছিলটি শেরেবাংলা নগর থানার অংশে পড়েছে। পুলিশের দুই থানার দায়িত্ব ঠেলাঠেলির কারণে কোনো ব্যবস্থা নেওয়ার খবর পাওয়া যায়নি।

‎স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে ৪০-৫০ জনের একটি দল প্রথমে রেসিডেন্সিয়াল কলেজের সামনে মিছিল শুরু করে। পরে সড়ক ঘুরে গণভবনের সামনে মূল ফটক পাড় হয়ে মিছিলটি শেষ করে। এক থেকে দেড় মিনিটের মধ্যে মিছিলটি শেষ করে চলে যায় তারা।

‎এ ঘটনায় মোহাম্মদপুর থানার ওসি মেসবাহ উদ্দিন বলেন, আমাদের থানা এলাকায় কোনো মিছিল হয়নি। আর এ মিছিল কখন হয়েছে আমাদের জানা নেই। যা দেখলাম এটি শেরে বাংলা নগর থানা এলাকায় হয়েছে। মিছিল থেকে কাউকে আটক হয়নি।

‎শেরেবাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, আমরা শুনেছি মিছিলটি সড়কের মাঝখানে হয়েছে। তবে, এটি আমাদের থানার মধ্যে পড়েনি। এরপরও বিষয়টি নিয়ে খোঁজ নিতে বলেছি।

দুই থানার ওসির সীমানা নিয়ে ঠেলাঠেলির বিষয়ে জানতে চাইলে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, মিছিলের বিষয়টি আমি জেনেছি। কারা করেছে খোঁজ নিচ্ছি। মিছিলে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

টিটি/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow