যে অভিশাপে বিশ্বকাপ জেতা হলো না দেম্বেলের
বিশ্বকাপ সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে ফ্রান্স। সেই সঙ্গে ভেঙে গেছে বর্তমান ব্যালন ডি’অরজয়ী ওসমান দেম্বেলেরও একটি ঐতিহাসিক কীর্তি গড়ার স্বপ্ন। তিনি পারেননি বিশ্বকাপের তথাকথিত ‘ব্যালন ডি’অর অভিশাপ’ ভাঙতে। ইতিহাস বলছে, যে ফুটবলার বিশ্বকাপের আগের বছর ব্যালন ডি‘’অর জেতেন, তিনি পরের বছর অনুষ্ঠিত বিশ্বকাপে কখনোই শিরোপা জিততে পারেননি। দেম্বেলে ছিলেন সেই দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটানোর অন্যতম বড় দাবিদার। কিন্তু সেমিফাইনালে স্পেনের কাছে হেরে তার সেই স্বপ্নও শেষ হয়ে যায়। এর আগে ১৯৯৭ সালের ব্যালন ডি’অরজয়ী রোনালদো ১৯৯৮ বিশ্বকাপে ব্রাজিলকে ফাইনালে তুলেছিলেন। তবে ফ্রান্সের কাছে ৩-০ গোলে হেরে শিরোপা জিততে পারেননি। দেম্বেলের পরও সেই অভিশাপ অটুটই রইল। এছাড়া দেম্বেলে এখন ইতিহাসের তৃতীয় বর্তমান ব্যালন ডি’অরজয়ী, যিনি বিশ্বকাপ সেমিফাইনালেই বিদায় নিলেন। এর আগে একই পরিণতি হয়েছিল ১৯৬৬ সালে ইউসেবিও এবং ১৯৮৬ সালে মিশেল প্লাতিনির। অন্যদিকে জিয়ান্নি রিভেরা (১৯৭০), ইয়োহান ক্রুইফ (১৯৭৪), কার্ল-হাইনৎস রুমেনিগে (১৯৮২), রবার্তো বাজ্জিও (১৯৯৪) এবং রোনালদো (১৯৯৮) তারা সবাই বিশ্বকাপে
বিশ্বকাপ সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে ফ্রান্স। সেই সঙ্গে ভেঙে গেছে বর্তমান ব্যালন ডি’অরজয়ী ওসমান দেম্বেলেরও একটি ঐতিহাসিক কীর্তি গড়ার স্বপ্ন। তিনি পারেননি বিশ্বকাপের তথাকথিত ‘ব্যালন ডি’অর অভিশাপ’ ভাঙতে।
ইতিহাস বলছে, যে ফুটবলার বিশ্বকাপের আগের বছর ব্যালন ডি‘’অর জেতেন, তিনি পরের বছর অনুষ্ঠিত বিশ্বকাপে কখনোই শিরোপা জিততে পারেননি। দেম্বেলে ছিলেন সেই দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটানোর অন্যতম বড় দাবিদার। কিন্তু সেমিফাইনালে স্পেনের কাছে হেরে তার সেই স্বপ্নও শেষ হয়ে যায়।
এর আগে ১৯৯৭ সালের ব্যালন ডি’অরজয়ী রোনালদো ১৯৯৮ বিশ্বকাপে ব্রাজিলকে ফাইনালে তুলেছিলেন। তবে ফ্রান্সের কাছে ৩-০ গোলে হেরে শিরোপা জিততে পারেননি। দেম্বেলের পরও সেই অভিশাপ অটুটই রইল।
এছাড়া দেম্বেলে এখন ইতিহাসের তৃতীয় বর্তমান ব্যালন ডি’অরজয়ী, যিনি বিশ্বকাপ সেমিফাইনালেই বিদায় নিলেন। এর আগে একই পরিণতি হয়েছিল ১৯৬৬ সালে ইউসেবিও এবং ১৯৮৬ সালে মিশেল প্লাতিনির।
অন্যদিকে জিয়ান্নি রিভেরা (১৯৭০), ইয়োহান ক্রুইফ (১৯৭৪), কার্ল-হাইনৎস রুমেনিগে (১৯৮২), রবার্তো বাজ্জিও (১৯৯৪) এবং রোনালদো (১৯৯৮) তারা সবাই বিশ্বকাপের ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেননি।
বিশ্বকাপে বর্তমান ব্যালন ডি’অরজয়ীদের পারফরম্যান্স
• ১৯৫৮: আলফ্রেদো দি স্তেফানো (স্পেন) – বিশ্বকাপে খেলতে পারেননি (দল যোগ্যতা অর্জন করতে পারেনি)
• ১৯৬২: ওমার সিভোরি (ইতালি) – প্রথম রাউন্ড থেকে বিদায়
• ১৯৬৬: ইউসেবিও (পর্তুগাল) – সেমিফাইনাল
• ১৯৭০: জিয়ান্নি রিভেরা (ইতালি) – রানার্স-আপ
• ১৯৭৪: ইয়োহান ক্রুইফ (নেদারল্যান্ডস) – রানার্স-আপ
• ১৯৭৮: অ্যালান সিমনসেন (ডেনমার্ক) – বিশ্বকাপে খেলতে পারেননি
• ১৯৮২: কার্ল-হাইনৎস রুমেনিগে (পশ্চিম জার্মানি) – রানার্স-আপ
• ১৯৮৬: মিশেল প্লাতিনি (ফ্রান্স) – সেমিফাইনাল
• ১৯৯০: মার্কো ফন বাস্তেন (নেদারল্যান্ডস) – শেষ ষোলো
• ১৯৯৪: রবার্তো বাজ্জিও (ইতালি) – রানার্স-আপ
• ১৯৯৮: রোনালদো (ব্রাজিল) – রানার্স-আপ
• ২০০২: মাইকেল ওয়েন (ইংল্যান্ড) – কোয়ার্টার-ফাইনাল
• ২০০৬: রোনালদিনহো (ব্রাজিল) – কোয়ার্টার-ফাইনাল
• ২০১০: লিওনেল মেসি (আর্জেন্টিনা) – কোয়ার্টার-ফাইনাল
• ২০১৪: ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল) – গ্রুপ পর্ব
• ২০১৮: ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল) – শেষ ষোলো
• ২০২২: করিম বেনজেমা (ফ্রান্স) – চোটের কারণে বিশ্বকাপে খেলতে পারেননি
• ২০২৬: ওসমান দেম্বেলে (ফ্রান্স) – সেমিফাইনাল
দেম্বেলের বিদায়ের মাধ্যমে আরও একবার প্রমাণ হলো, ব্যক্তিগত সর্বোচ্চ সম্মান জয়ের পরের বিশ্বকাপে দলকে শিরোপা এনে দেওয়া এখনো ব্যালন ডি’অরজয়ীদের জন্য অধরা এক কীর্তি।
আরআর/আইএন
What's Your Reaction?