যে কারণে আবারও উপস্থাপকের আসনে বসলেন মুনমুন

দীর্ঘ বিরতির পর আবারও উপস্থাপকের ভূমিকায় ফিরলেন রুমানা মালিক মুনমুন। কয়েক বছর ধরে কানাডায় স্থায়ীভাবে বসবাস করায় দেশের শোবিজ অঙ্গন থেকে দূরে ছিলেন তিনি। তবে সম্প্রতি দেশে ফিরে নতুন একটি অনুষ্ঠানের মাধ্যমে আবারও দর্শকের সামনে হাজির হয়েছেন এই অভিনেত্রী ও উপস্থাপক। ২০০৬ সালের ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পাওয়া মুনমুন অভিনয়জীবন শুরু করেছিলেন তৌকীর আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘দারুচিনি দ্বীপ’ দিয়ে। পরবর্তীতে নাটকেও কাজ করলেও উপস্থাপক হিসেবেই তিনি দর্শকের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেন। কিছুদিন আগে একটি পডকাস্টে মুনমুন জানিয়েছিলেন, শুধু পর্দায় উপস্থিত থাকার জন্য নয়, বরং গবেষণাভিত্তিক ও অর্থবহ কোনো অনুষ্ঠান পেলে আবারও উপস্থাপনায় ফিরতে চান। সেই ইচ্ছারই বাস্তবায়ন হয়েছে নতুন আয়োজন ‘লিজেন্ড অ্যান্ড লিগ্যাসি’-তে। অনুষ্ঠানটিতে দেশের বিভিন্ন অঙ্গনের বরেণ্য ব্যক্তিত্বদের সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় অংশ নিচ্ছেন মুনমুন। প্রথম পর্বের অতিথি হয়েছেন প্রখ্যাত নৃত্যশিল্পী শামীম আরা নিপা। পরবর্তী পর্বগুলোতে অতিথি হিসেবে থাকবেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, অভিনেতা আবুল হায়াত, তারি

যে কারণে আবারও উপস্থাপকের আসনে বসলেন মুনমুন

দীর্ঘ বিরতির পর আবারও উপস্থাপকের ভূমিকায় ফিরলেন রুমানা মালিক মুনমুন। কয়েক বছর ধরে কানাডায় স্থায়ীভাবে বসবাস করায় দেশের শোবিজ অঙ্গন থেকে দূরে ছিলেন তিনি। তবে সম্প্রতি দেশে ফিরে নতুন একটি অনুষ্ঠানের মাধ্যমে আবারও দর্শকের সামনে হাজির হয়েছেন এই অভিনেত্রী ও উপস্থাপক।

২০০৬ সালের ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পাওয়া মুনমুন অভিনয়জীবন শুরু করেছিলেন তৌকীর আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘দারুচিনি দ্বীপ’ দিয়ে। পরবর্তীতে নাটকেও কাজ করলেও উপস্থাপক হিসেবেই তিনি দর্শকের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেন।

কিছুদিন আগে একটি পডকাস্টে মুনমুন জানিয়েছিলেন, শুধু পর্দায় উপস্থিত থাকার জন্য নয়, বরং গবেষণাভিত্তিক ও অর্থবহ কোনো অনুষ্ঠান পেলে আবারও উপস্থাপনায় ফিরতে চান। সেই ইচ্ছারই বাস্তবায়ন হয়েছে নতুন আয়োজন ‘লিজেন্ড অ্যান্ড লিগ্যাসি’-তে।

অনুষ্ঠানটিতে দেশের বিভিন্ন অঙ্গনের বরেণ্য ব্যক্তিত্বদের সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় অংশ নিচ্ছেন মুনমুন। প্রথম পর্বের অতিথি হয়েছেন প্রখ্যাত নৃত্যশিল্পী শামীম আরা নিপা। পরবর্তী পর্বগুলোতে অতিথি হিসেবে থাকবেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, অভিনেতা আবুল হায়াত, তারিক আনাম খান, সংগীতশিল্পী ফেরদৌসী রহমান, অদিতি মহসিন ও নকীব খান, জাদুশিল্পী জুয়েল আইচ, কথাসাহিত্যিক নাসরীন জাহান এবং স্থপতি রফিক আজমসহ আরও অনেক বিশিষ্টজন।

অনুষ্ঠানটি নির্মাণ করেছেন পরিচালক সাজ্জাদ হুসাইন। তিনি দীর্ঘ সময় জনপ্রিয় টক শো ‘আমার আমি’ পরিচালনা করেছেন, যে অনুষ্ঠানটির মাধ্যমেই উপস্থাপক হিসেবে আলাদা পরিচিতি পেয়েছিলেন মুনমুন।

নতুন আয়োজন প্রসঙ্গে সাজ্জাদ হুসাইন বলেন, এই অনুষ্ঠানকে শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়নি। বরং দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা মানুষদের জীবন, সংগ্রাম ও অভিজ্ঞতা সংরক্ষণের লক্ষ্য নিয়েই এটি তৈরি করা হয়েছে। ভবিষ্যতের জন্য একটি মূল্যবান আর্কাইভ হিসেবেও কাজ করবে এই সিরিজ।

মুনমুনকে উপস্থাপক হিসেবে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, শুরুতে কয়েকজনের নাম বিবেচনায় এলেও শেষ পর্যন্ত মনে হয়েছে এই অনুষ্ঠানের আবহ ও গভীরতার সঙ্গে সবচেয়ে বেশি মানিয়ে যাবেন মুনমুন। দীর্ঘদিন একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকায় তিনি খুব সহজেই অনুষ্ঠানটির ভাবনা বুঝতে পেরেছেন।

‘লিজেন্ড অ্যান্ড লিগ্যাসি’ ইতোমধ্যে কাহিনি স্টুডিওসের ইউটিউব চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে প্রচার শুরু হয়েছে। মোট ১৩ পর্বের এই সিরিজের নতুন পর্ব প্রতি সপ্তাহে দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে।

এমআই/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow