যে কারণে ইসরায়েলিদের সঙ্গে ছবি তোলেনি লেবাননের প্রতিনিধিরা

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বৈঠকের সময় ইসরায়েলি প্রতিনিধিদলের সঙ্গে স্মারক ছবি তুলতে অস্বীকৃতি জানিয়েছে লেবাননের একটি সামরিক প্রতিনিধিদল। লেবাননের একটি সামরিক সূত্র স্থানীয় সংবাদমাধ্যম এলবিসিআইকে জানিয়েছে, যুদ্ধে নিহত সেনাসদস্য এবং ঘরবাড়ি হারানো সাধারণ মানুষের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। সূত্রটি জানায়, মার্চে ২ তারিখ থেকে শুরু হওয়া সর্বশেষ ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতে ইসরায়েলের হামলায় লেবাননে চার হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে লেবাননের সেনাবাহিনীর কয়েকজন সদস্যও রয়েছেন, যদিও দেশটির সেনাবাহিনী হিজবুল্লাহর পক্ষে যুদ্ধে অংশ নেয়নি। সামরিক সূত্রের ভাষ্য, আলোচনার সফলতা স্মারক ছবিতে নয়, বরং অর্জিত ফলাফলের ওপর নির্ভর করে। এপ্রিল থেকে ওয়াশিংটনে ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করে লেবানন। মঙ্গলবার নতুন দফার বৈঠক শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা থেকে এই আলোচনা পৃথক রাখতে চায় বৈরুত। সামরিক সূত্রটি আরও বলেছে, ইসরায়েলের ইচ্ছাকৃত হামলায় নিহত শহীদ সেনাদের রক্ত এখনো শুকায়নি। দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞের পরিপ্রেক্ষিতে লেবাননের জনগণের অনুভ

যে কারণে ইসরায়েলিদের সঙ্গে ছবি তোলেনি লেবাননের প্রতিনিধিরা

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বৈঠকের সময় ইসরায়েলি প্রতিনিধিদলের সঙ্গে স্মারক ছবি তুলতে অস্বীকৃতি জানিয়েছে লেবাননের একটি সামরিক প্রতিনিধিদল।

লেবাননের একটি সামরিক সূত্র স্থানীয় সংবাদমাধ্যম এলবিসিআইকে জানিয়েছে, যুদ্ধে নিহত সেনাসদস্য এবং ঘরবাড়ি হারানো সাধারণ মানুষের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

সূত্রটি জানায়, মার্চে ২ তারিখ থেকে শুরু হওয়া সর্বশেষ ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতে ইসরায়েলের হামলায় লেবাননে চার হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে লেবাননের সেনাবাহিনীর কয়েকজন সদস্যও রয়েছেন, যদিও দেশটির সেনাবাহিনী হিজবুল্লাহর পক্ষে যুদ্ধে অংশ নেয়নি।

সামরিক সূত্রের ভাষ্য, আলোচনার সফলতা স্মারক ছবিতে নয়, বরং অর্জিত ফলাফলের ওপর নির্ভর করে।

এপ্রিল থেকে ওয়াশিংটনে ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করে লেবানন। মঙ্গলবার নতুন দফার বৈঠক শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা থেকে এই আলোচনা পৃথক রাখতে চায় বৈরুত।

সামরিক সূত্রটি আরও বলেছে, ইসরায়েলের ইচ্ছাকৃত হামলায় নিহত শহীদ সেনাদের রক্ত এখনো শুকায়নি। দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞের পরিপ্রেক্ষিতে লেবাননের জনগণের অনুভূতির প্রতি সর্বোচ্চ সম্মান দেখানো এবং দেশ রক্ষায় আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের দায়িত্ব।

সূত্র : আলজাজিরা ও নাহারনেট

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow