যে কারণে কারিশমা-গোবিন্দ জুটি ভেঙেছে

নব্বই দশকে বলিউডের সবচেয়ে জনপ্রিয় অনস্ক্রিন জুটিগুলোর একটি ছিলেন গোবিন্দা ও কারিশমা কাপুর। ‘হিরো নং ১’, ‘কুলি নং ১’, ‘রাজা বাবু’সহ একের পর এক সুপারহিট সিনেমায় জুটি বেঁধে দর্শকদের মন জয় করেছিলেন তারা। তবে হঠাৎ করেই একসঙ্গে কাজ করা বন্ধ করে দেন এই দুই তারকা। এতদিন পর সেই প্রসঙ্গেই মুখ খুলেছেন অভিনেত্রী শাগুফতা আলি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘হিরো নং ১’ সিনেমার এই সহ-অভিনেত্রী গোবিন্দ ও কারিশমার সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, কারিশমা কাপুর অত্যন্ত পরিশ্রমী ও নিজের কাজের প্রতি নিবেদিত ছিলেন। তবে তার আচরণে কিছু সমস্যা ছিল এবং তিনি বেশ জেদি ও উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। আরও পড়ুন দুই দিনে শতকোটির ক্লাবে বিজয়ের ‘জন নায়াগন’ অন্যদিকে গোবিন্দ সম্পর্কে শাগুফতা বলেন, তিনি প্রায়ই শুটিং সেটে দেরি করে আসতেন। তবে ব্যক্তি হিসেবে ছিলেন অত্যন্ত উদার ও বড় মনের মানুষ। গোবিন্দ-কারিশমার জনপ্রিয় জুটি কেন ভেঙে গেল- এমন প্রশ্নের জবাবে শাগুফতার দাবি, সময়ের সঙ্গে তাদের একসঙ্গে কাজ করার আগ্রহ কমে গিয়েছিল। পাশাপাশি করিশ্মার অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা ও জেদও এর একটি কারণ হতে পারে। এছাড়া দীর্ঘদিন এ

যে কারণে কারিশমা-গোবিন্দ জুটি ভেঙেছে

নব্বই দশকে বলিউডের সবচেয়ে জনপ্রিয় অনস্ক্রিন জুটিগুলোর একটি ছিলেন গোবিন্দা ও কারিশমা কাপুর। ‘হিরো নং ১’, ‘কুলি নং ১’, ‘রাজা বাবু’সহ একের পর এক সুপারহিট সিনেমায় জুটি বেঁধে দর্শকদের মন জয় করেছিলেন তারা। তবে হঠাৎ করেই একসঙ্গে কাজ করা বন্ধ করে দেন এই দুই তারকা। এতদিন পর সেই প্রসঙ্গেই মুখ খুলেছেন অভিনেত্রী শাগুফতা আলি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘হিরো নং ১’ সিনেমার এই সহ-অভিনেত্রী গোবিন্দ ও কারিশমার সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, কারিশমা কাপুর অত্যন্ত পরিশ্রমী ও নিজের কাজের প্রতি নিবেদিত ছিলেন। তবে তার আচরণে কিছু সমস্যা ছিল এবং তিনি বেশ জেদি ও উচ্চাকাঙ্ক্ষী ছিলেন।

অন্যদিকে গোবিন্দ সম্পর্কে শাগুফতা বলেন, তিনি প্রায়ই শুটিং সেটে দেরি করে আসতেন। তবে ব্যক্তি হিসেবে ছিলেন অত্যন্ত উদার ও বড় মনের মানুষ।

গোবিন্দ-কারিশমার জনপ্রিয় জুটি কেন ভেঙে গেল- এমন প্রশ্নের জবাবে শাগুফতার দাবি, সময়ের সঙ্গে তাদের একসঙ্গে কাজ করার আগ্রহ কমে গিয়েছিল। পাশাপাশি করিশ্মার অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা ও জেদও এর একটি কারণ হতে পারে। এছাড়া দীর্ঘদিন একই জুটিকে পর্দায় দেখতে দেখতে দর্শকদের মধ্যেও এক ধরনের একঘেয়েমি তৈরি হয়েছিল।

একসময় গোবিন্দ ও কারিশমার প্রেমের গুঞ্জনও বলিউডে বেশ আলোচিত ছিল। এ প্রসঙ্গে শাগুফতা বলেন, বিষয়টি অনেকের কাছেই স্পষ্ট ছিল। যদিও তারা কখনোই প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি।

গোবিন্দর স্ত্রী সুনীতা এ বিষয়ে জানতেন কি না- এমন প্রশ্নের উত্তরে শাগুফতা বলেন, তার ধারণা, সুনীতা বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন। তবে তিনি কখনো সেটে বা প্রকাশ্যে এ নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি করেননি। বরং পুরো বিষয়টি অত্যন্ত মার্জিতভাবে সামলেছেন।

যদিও গোবিন্দ, কারিশমা কাপুর কিংবা তাদের পরিবারের পক্ষ থেকে শাগুফতা আলির এসব মন্তব্যের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এমএমএফ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow