যে কারণে মুকুট ধরে রাখার আত্মবিশ্বাস তুঙ্গে
ইতোমধ্যেই শুরু হয়ে গেছে সাফ নারী চ্যাম্পিয়নশিপের লড়াই। সোমবার (২৫ মে) টুর্নামেন্ট শুরুর প্রথম দিনেই জয় পেয়েছে নেপাল এবং ভারত। আসরের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের সামনে এবার মারিয়া-ঋতুপর্ণারা। সেই লক্ষ্যে আজ সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত গোয়ার বাম্বোলিম অ্যাথলেটিক স্টেডিয়ামে নিবিড় অনুশীলন করেছে মারিয়া মান্ডার দল। গোয়ার গরম আর আর্দ্রতার মাঝেই আজ সকালের সেশনে কিছুটা হালকা বৃষ্টি হয়। তবে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও অনুশীলন করেছেন ঋতুপর্নারা। আজকের সেশনটি শুরু হয় ওয়ার্ম-আপ ও পাসিং ড্রিলের মাধ্যমে। এরপর বলের নিয়ন্ত্রণ ধরে রাখার বিশেষ গেম খেলেন মেয়েরা। অনুশীলনের শেষ ৩০ মিনিট ফুটবলাররা নিজেদের মধ্যে ম্যাচ খেলেন। এর পাশাপাশি কোচিং স্টাফরা খেলোয়াড়দের পজিশনিং এবং ম্যাচের বিভিন্ন মুহূর্তে দলের করণীয় সম্পর্কে বাড়তি কাজ করেছেন। টিম ম্যানেজমেন্ট নিশ্চিত করেছে, স্কোয়াডের সব খেলোয়াড় বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন এবং দলে কোনো চোটের সমস্যা নেই। আর এ বিষয়টি এবার মুকুট ধরে রাখার ক্ষেত্রে বাংলাদেশ দলকে আত্মবিশ্বাসের তুঙ্গে রেখেছে। মাঠের অনুশীলন শেষে দুপুরে টিম হোটেলেই জিম সেশন ও আ
ইতোমধ্যেই শুরু হয়ে গেছে সাফ নারী চ্যাম্পিয়নশিপের লড়াই। সোমবার (২৫ মে) টুর্নামেন্ট শুরুর প্রথম দিনেই জয় পেয়েছে নেপাল এবং ভারত। আসরের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের সামনে এবার মারিয়া-ঋতুপর্ণারা।
সেই লক্ষ্যে আজ সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত গোয়ার বাম্বোলিম অ্যাথলেটিক স্টেডিয়ামে নিবিড় অনুশীলন করেছে মারিয়া মান্ডার দল। গোয়ার গরম আর আর্দ্রতার মাঝেই আজ সকালের সেশনে কিছুটা হালকা বৃষ্টি হয়। তবে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও অনুশীলন করেছেন ঋতুপর্নারা।
আজকের সেশনটি শুরু হয় ওয়ার্ম-আপ ও পাসিং ড্রিলের মাধ্যমে। এরপর বলের নিয়ন্ত্রণ ধরে রাখার বিশেষ গেম খেলেন মেয়েরা। অনুশীলনের শেষ ৩০ মিনিট ফুটবলাররা নিজেদের মধ্যে ম্যাচ খেলেন। এর পাশাপাশি কোচিং স্টাফরা খেলোয়াড়দের পজিশনিং এবং ম্যাচের বিভিন্ন মুহূর্তে দলের করণীয় সম্পর্কে বাড়তি কাজ করেছেন।
টিম ম্যানেজমেন্ট নিশ্চিত করেছে, স্কোয়াডের সব খেলোয়াড় বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন এবং দলে কোনো চোটের সমস্যা নেই। আর এ বিষয়টি এবার মুকুট ধরে রাখার ক্ষেত্রে বাংলাদেশ দলকে আত্মবিশ্বাসের তুঙ্গে রেখেছে। মাঠের অনুশীলন শেষে দুপুরে টিম হোটেলেই জিম সেশন ও আইস বাথ নিয়েছেন মেয়েরা।
আগামীকাল বিকেল ৪টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডন বস্কো ট্রেনিং গ্রাউন্ডে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সারবে বাংলাদেশ দল। এরপর ২৮ মে গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মারিয়াদের হ্যাটট্রিক শিরোপার মূল মিশন। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।
এদিকে, মালদ্বীপ নিজেদের প্রথম ম্যাচে লজ্জাজনকভাবে হেরেছে। স্বাগতিক ভারত ১১-০ গোলে হারিয়েছে তাদের। বাংলাদেশ দলের জন্য এটাও স্বস্তির খবর। বড় পরাজয়ের কারণে বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও নিশ্চিত মানসিকভাবে পিছিয়ে থাকবে মালদ্বীপ।
What's Your Reaction?