যে কারণে সুপারহিট সিনেমার প্রস্তাব ফিরিয়েছিলেন রোজিনা
প্রায় চার দশকেরও বেশি সময় ধরে বর্ণাঢ্যময় ক্যারিয়ার গড়ে তুলেছেন চিত্রনায়িকা রোজিনা। অভিনয় করেছেন প্রায় ৩০০ চলচ্চিত্রে, পেয়েছেন দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দেশ ছাড়িয়ে ভারতের পশ্চিমবঙ্গ, নেপাল ও পাকিস্তানের চলচ্চিত্রেও কাজ করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। আজ (২০ এপ্রিল) এ নায়িকার জন্মদিন। এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানান, রেকর্ড গড়া ব্যবসাসফল সিনেমা ‘বেদের মেয়ে জোসনা’র নায়িকা হওয়ার প্রস্তাব প্রথমে তার কাছেই এসেছিল। কিন্তু সেই প্রস্তাব তিনি নিজেই ফিরিয়ে দেন-আর এর পেছনে ছিল নিজের ক্যারিয়ার নিয়ে নেওয়া একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এক সাক্ষাৎকারে রোজিনা বলেছিলেন, ক্যারিয়ারের একটি সময় তিনি ফোক-ফ্যান্টাসি বা পোশাকী চলচ্চিত্রে ব্যাপকভাবে অভিনয় করেছেন। ‘রঙিন রূপবান’, ‘রাজনন্দিনী’, ‘রাজকন্যা’, ‘রাজসিংহাসন’, ‘রাজমহল’, ‘জিপসী সরদার’, ‘শাহী দরবার’, ‘আলীবাবা সিন্দাবাদ’, ‘সুলতানা ডাকু’, ‘নাগপূর্ণিমা’, ‘নাগমহল’, ‘চম্পা চামেলী’, ‘দ্বীপকন্যা’, ‘মৎস্যকুমারী’, ‘অরুণ বরুণ কিরণমালা’সহ অসংখ্য চলচ্চিত্রে তার অভিনয় দর্শকপ্রিয়তা পায়। তবে এই সাফল্যের মাঝেই তাকে শুনতে হয়েছে সমালোচনা। অনেকেই বলতেন, তি
প্রায় চার দশকেরও বেশি সময় ধরে বর্ণাঢ্যময় ক্যারিয়ার গড়ে তুলেছেন চিত্রনায়িকা রোজিনা। অভিনয় করেছেন প্রায় ৩০০ চলচ্চিত্রে, পেয়েছেন দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দেশ ছাড়িয়ে ভারতের পশ্চিমবঙ্গ, নেপাল ও পাকিস্তানের চলচ্চিত্রেও কাজ করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। আজ (২০ এপ্রিল) এ নায়িকার জন্মদিন।
এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানান, রেকর্ড গড়া ব্যবসাসফল সিনেমা ‘বেদের মেয়ে জোসনা’র নায়িকা হওয়ার প্রস্তাব প্রথমে তার কাছেই এসেছিল। কিন্তু সেই প্রস্তাব তিনি নিজেই ফিরিয়ে দেন-আর এর পেছনে ছিল নিজের ক্যারিয়ার নিয়ে নেওয়া একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
এক সাক্ষাৎকারে রোজিনা বলেছিলেন, ক্যারিয়ারের একটি সময় তিনি ফোক-ফ্যান্টাসি বা পোশাকী চলচ্চিত্রে ব্যাপকভাবে অভিনয় করেছেন। ‘রঙিন রূপবান’, ‘রাজনন্দিনী’, ‘রাজকন্যা’, ‘রাজসিংহাসন’, ‘রাজমহল’, ‘জিপসী সরদার’, ‘শাহী দরবার’, ‘আলীবাবা সিন্দাবাদ’, ‘সুলতানা ডাকু’, ‘নাগপূর্ণিমা’, ‘নাগমহল’, ‘চম্পা চামেলী’, ‘দ্বীপকন্যা’, ‘মৎস্যকুমারী’, ‘অরুণ বরুণ কিরণমালা’সহ অসংখ্য চলচ্চিত্রে তার অভিনয় দর্শকপ্রিয়তা পায়।
তবে এই সাফল্যের মাঝেই তাকে শুনতে হয়েছে সমালোচনা। অনেকেই বলতেন, তিনি শুধুই ফোক-ফ্যান্টাসি ঘরানার অভিনেত্রী। অথচ ‘কসাই’, ‘জীবনধারা’, ‘দিনকাল’, ‘সুরুজ মিয়া’, ‘অবিচার’, ‘দোলনা’, ‘মানসী’র মতো ভিন্নধারার চলচ্চিত্রেও নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিনি। তবুও একই পরিচয়ে আটকে থাকতে না চেয়ে নিজেকে নতুনভাবে তুলে ধরার সিদ্ধান্ত নেন রোজিনা।
এই সময়েই নির্মাতা তোজাম্মেল হক বকুল তার প্রথম চলচ্চিত্র ‘বেদের মেয়ে জোসনা’র জন্য রোজিনাকে প্রস্তাব দেন। নানা চেষ্টা করেও তাকে রাজি করানো যায়নি। পরে সেই চরিত্রে অভিনয় করেন অঞ্জু ঘোষ।
রোজিনা জানান, শুটিং শুরুর পর একদিন এফডিসিতে বকুলের সঙ্গে দেখা হলে তিনি আক্ষেপ করে বলেছিলেন, “বুবু, ‘বেদের মেয়ে জোসনা’ যদি ফ্লপ হয়, তার জন্য দায়ী থাকবেন আপনি।” তবে সেই আশঙ্কা সত্য হয়নি। মুক্তির পর সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং ইতিহাস সৃষ্টি করে। তবুও এ নিয়ে কোনো আক্ষেপ নেই রোজিনার। তার ভাষায়, “প্রত্যেক সৃষ্টিরই একটি গন্তব্য থাকে। যার ভাগ্যে যা নির্ধারিত, সেটাই হয়।”
ক্যারিয়ারের শুরুর দিকের স্মৃতিও তুলে ধরেন এই অভিনেত্রী। ‘জানোয়ার’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। সেখানে অতিথি চরিত্রে অভিনয়ের জন্য পেয়েছিলেন মাত্র ১০ টাকা। আর ‘রাজমহল’ ছিল তার প্রথম সুপারহিট সিনেমা, যার জন্য পারিশ্রমিক পান ১৫ থেকে ২০ হাজার টাকা।
আরও পড়ুন:
আল্লাহর ঘর দর্শনের নিয়ত করতেই রিজিক বেড়েছে : মডেল বারিশা হক
অভিনয়ে সারার অভিষেক, কেমন করলেন তিনি
তিনি আরও বলেন, ক্যারিয়ারের প্রথম তিন বছর বেবি ট্যাক্সিতে করেই শুটিংয়ে যেতেন। কখনো টাকার পেছনে ছোটেননি, এমনকি এখনো তিনি নিজে টাকা গুণতে পারেন না।
ব্যক্তিগত জীবনেও নিয়ম মেনে চলেন রোজিনা। তার কথায়, “মাছে-ভাতে বাঙালি হলেও ‘ভাত’ কখনো আমাকে টানে না। প্রায় ৪০ বছরের বেশি সময় ধরে রাতে ভাত খাই না। চিকেন স্যুপ, ছোট মাছ ও ব্রাউন ব্রেডই আমার পছন্দের খাবার। সুযোগ পেলেই সাইক্লিং, যোগব্যায়াম করি, ট্রেডমিলে দৌড়াই।”
সব মিলিয়ে, সমালোচনাকে চ্যালেঞ্জ করে নিজের পথ নিজেই তৈরি করেছেন রোজিনা। আর সেই পথচলাই তাকে এনে দিয়েছে আজকের এই সাফল্য ও সম্মান।
এমএমএফ/এমএস
What's Your Reaction?