যে কোনো সময় বন্ধ হতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ প্রণালি

যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে হরমুজ প্রণালির মতই অন্য একটি গুরুতপূর্ণ প্রণালি ইয়েমেনের বাব এল-মান্দেব। এমনই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শূরা কাউন্সিলের জাতীয় নিরাপত্তা কমিশনের ডেপুটি চেয়ারম্যান আলায়েদ্দিন বোরুজেরদি।  ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের অবস্থান এখনো শক্ত এবং আমরা আমাদের নতুন তাস খেলিনি। বাব এল-মান্দেবের গুরুত্ব হরমুজ প্রণালির চেয়ে কোনো অংশে কম নয়, আর ইয়েমেনিরা এই প্রণালি অবরোধ করে আমেরিকাকে আরেকটি আঘাত দেওয়ার জন্য অপেক্ষা করছে। এমন এক সময়ে তিনি এই মন্তব্য করলেন, যখন যুক্তরাষ্ট্র ও ইরান উভয়েই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে বলে দাবি করছে। এদিকে, বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সঙ্গে সম্পৃক্ত তাসনিম সংবাদ সংস্থা এক ইরানি সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, বাব এল-মান্দেব প্রণালিকে বিশ্বের অন্যতম কৌশলগত প্রণালি হিসেবে বিবেচনা করা হয় এবং এ বিষয়ে বিশ্বাসযোগ্য ও পূর্ণাঙ্গ হুমকি তৈরি করার ক্ষেত্রে ইরানের ইচ্ছা ও সক্ষমতা; দুটিই রয়েছে। উল্লেখ্য, বাব এল-মান্দেব প্রণালিটি লোহিত সাগরের তীরে ইয়েমেন এবং আফ্রিকার জিবুতি ও ইরিত্র

যে কোনো সময় বন্ধ হতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ প্রণালি

যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে হরমুজ প্রণালির মতই অন্য একটি গুরুতপূর্ণ প্রণালি ইয়েমেনের বাব এল-মান্দেব। এমনই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শূরা কাউন্সিলের জাতীয় নিরাপত্তা কমিশনের ডেপুটি চেয়ারম্যান আলায়েদ্দিন বোরুজেরদি। 

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের অবস্থান এখনো শক্ত এবং আমরা আমাদের নতুন তাস খেলিনি। বাব এল-মান্দেবের গুরুত্ব হরমুজ প্রণালির চেয়ে কোনো অংশে কম নয়, আর ইয়েমেনিরা এই প্রণালি অবরোধ করে আমেরিকাকে আরেকটি আঘাত দেওয়ার জন্য অপেক্ষা করছে।

এমন এক সময়ে তিনি এই মন্তব্য করলেন, যখন যুক্তরাষ্ট্র ও ইরান উভয়েই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে বলে দাবি করছে।

এদিকে, বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সঙ্গে সম্পৃক্ত তাসনিম সংবাদ সংস্থা এক ইরানি সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, বাব এল-মান্দেব প্রণালিকে বিশ্বের অন্যতম কৌশলগত প্রণালি হিসেবে বিবেচনা করা হয় এবং এ বিষয়ে বিশ্বাসযোগ্য ও পূর্ণাঙ্গ হুমকি তৈরি করার ক্ষেত্রে ইরানের ইচ্ছা ও সক্ষমতা; দুটিই রয়েছে।

উল্লেখ্য, বাব এল-মান্দেব প্রণালিটি লোহিত সাগরের তীরে ইয়েমেন এবং আফ্রিকার জিবুতি ও ইরিত্রিয়ার মাঝখানে অবস্থিত। ভারত মহাসাগর ও এডেন উপসাগর থেকে আসা সামুদ্রিক যানগুলোকে সুয়েজ খালে পৌঁছাতে এই প্রণালি দিয়েই যেতে হয়। ১১৫ কিলোমিটার দীর্ঘ ও ৩৬ কিলোমিটার প্রশস্ত এই প্রণালিটি বৈশ্বিক বাণিজ্যে এক অবিচ্ছেদ্য সংযোগস্থলে পরিণত হয়েছে।

সূত্র : বিবিসি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow