যে সমঝোতায় সরকার গঠনের পথে থালাপাতি বিজয়

তামিলনাড়ুর ইতিহাসে প্রথমবারের মতো জোট সরকার গঠন করতে যাচ্ছেন অভিনেতা ও রাজনীতিক থালাপাতি বিজয়। তার দল তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) ছোট দলগুলোর সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। জোট চুক্তি অনুযায়ী, মিত্র দলগুলোকেও মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব দেওয়া হবে বলে রাজনৈতিক সূত্র জানিয়েছে। সূত্রগুলোর তথ্য অনুযায়ী এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভিসিকে একটি মন্ত্রিত্ব পেতে যাচ্ছে। এছাড়া বামপন্থি দল সিপিআই এবং সিপিএম এর জন্য দুটি মন্ত্রিত্ব রাখা হচ্ছে। দল তিনটিরই বিধানসভায় দুটি করে আসন রয়েছে। উচ্চপর্যায়ের আলোচনার পর শুক্রবার তারা টিভিকেকে সমর্থন দেওয়ার ঘোষণা দেয়। এর আগে তারা ডিএমকের জোটসঙ্গী ছিল। তবে ডিএমকে প্রধান এম. কে. স্ট্যালিন রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় টিভিকেকে সমর্থনের বিষয়ে মিত্র দলগুলোকে স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিয়েছিলেন বলে জানা গেছে। ভিসিকে প্রধান থোল থিরুমাভালাভান নিজেও মন্ত্রিসভায় যোগ দিতে পারেন বলে আলোচনা চলছে। এদিকে ভারতীয় জাতীয় কংগ্রেসও জোট সরকারের মন্ত্রিসভায় দুটি পদ প্রত্যাশা করছে বলে আগেই বিভিন্ন সূত্র জানিয়েছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow