যেতে রাজি না হওয়া নিয়ে তর্ক, অটোচালককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

টাঙ্গাইলের গোপালপুরে ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠাকে কেন্দ্র করে তর্কের জেরে চান মিয়া (৪৫) নামে এক চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার আলমনগর ইউনিয়নের মাদারজানি পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত চান মিয়া ওই গ্রামের বেপারীপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চান মিয়ার অটোরিকশায় উঠে একই গ্রামের কাজম আলীর ছেলে ফরহাদ গোপালপুর সদরে যাওয়ার কথা বলেন। কিন্তু চালক চান মিয়া সেখানে যেতে রাজি না হওয়ায় দুজনের মধ্যে কথা কাটাকাটি ও তর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত ফরহাদ চালক চান মিয়ার গলা টিপে ধরলে তিনি ঘটনাস্থলেই নিস্তেজ হয়ে পড়ে যান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চানমিয়ার পরিবার জানায়, অটোরিকশায় না ওঠানোর মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন নির্মম ঘটনা মেনে নেওয়া কঠিন। ঘটনার সঠিক তদন্ত ও দোষীর সর্বোচ্চ শাস্তি দাবি করছি। এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, অটোরিকশায় না ওঠাকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডা একপর্যায়ে এই ঘটনা ঘটে। নিহতের আগে থ

যেতে রাজি না হওয়া নিয়ে তর্ক, অটোচালককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

টাঙ্গাইলের গোপালপুরে ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠাকে কেন্দ্র করে তর্কের জেরে চান মিয়া (৪৫) নামে এক চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার আলমনগর ইউনিয়নের মাদারজানি পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত চান মিয়া ওই গ্রামের বেপারীপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চান মিয়ার অটোরিকশায় উঠে একই গ্রামের কাজম আলীর ছেলে ফরহাদ গোপালপুর সদরে যাওয়ার কথা বলেন। কিন্তু চালক চান মিয়া সেখানে যেতে রাজি না হওয়ায় দুজনের মধ্যে কথা কাটাকাটি ও তর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত ফরহাদ চালক চান মিয়ার গলা টিপে ধরলে তিনি ঘটনাস্থলেই নিস্তেজ হয়ে পড়ে যান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চানমিয়ার পরিবার জানায়, অটোরিকশায় না ওঠানোর মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন নির্মম ঘটনা মেনে নেওয়া কঠিন। ঘটনার সঠিক তদন্ত ও দোষীর সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, অটোরিকশায় না ওঠাকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডা একপর্যায়ে এই ঘটনা ঘটে। নিহতের আগে থেকেই হার্টের সমস্যা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে; রিপোর্ট এবং অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুল্লাহ আল নোমান/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow