যেভাবে আশ্রমে গিয়ে বদলে যায় রজনীকান্তের ভাবনা
দক্ষিণ ভারতীয় সিনেমার কিংবদন্তিতুল্য অভিনেতা রজনীকান্ত। বয়স ৭৪ হলেও জনপ্রিয়তায় মোটেই ভাটা পড়েনি তার। এখনো তার সিনেমা মুক্তি পেলেই প্রেক্ষাগৃহে ভিড় জমান ভক্তরা। তামিলনাড়ুর দর্শকদের কাছে তিনি ‘থালাইভা’, আবার অনেকের কাছে দেবতুল্যও। তবে জীবনের এক অভিজ্ঞতা তাকে তারকাখ্যাতি ও জনপ্রিয়তা নিয়ে নতুনভাবে ভাবতে শিখিয়েছিল। সম্প্রতি সেই অভিজ্ঞতার কথাই প্রকাশ্যে শেয়ার করেছেন এই অভিনেতা। সম্প্রতি আধ্যাত্মিক গুরু রবিশংকরের ‘আর্ট অব লিভিং ফাউন্ডেশন’র ৪৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে বেঙ্গালুরু যান রজনীকান্ত। সেখানেই তিনি নিজের জীবনের একটি স্মরণীয় ঘটনার কথা তুলে ধরেন। অভিনেতা জানান, আশ্রমে প্রথমবার যাওয়ার সময় তিনি ভেবেছিলেন, অন্য জায়গার মতো সেখানেও সবাই তাকে চিনতে পারবে। কিন্তু বাস্তবে ঘটেছিল সম্পূর্ণ ভিন্ন ঘটনা। রজনীকান্তের ভাষায়, ‘আমি দেখলাম সেখানে কেউ আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। আশ্রমে তামিলনাড়ুর অনেক মানুষ ছিলেন। কিন্তু সত্যি বলতে, একজন মানুষও আমাকে দেখছিল না।’ এই অভিজ্ঞতা তাকে আধ্যাত্মিকতার শক্তি সম্পর্কে নতুন উপলব্ধি দিয়েছে বলেও জানান অভিনেতা। তার কথায়, ‘সেই সময় আমি বুঝেছিলাম আ
দক্ষিণ ভারতীয় সিনেমার কিংবদন্তিতুল্য অভিনেতা রজনীকান্ত। বয়স ৭৪ হলেও জনপ্রিয়তায় মোটেই ভাটা পড়েনি তার। এখনো তার সিনেমা মুক্তি পেলেই প্রেক্ষাগৃহে ভিড় জমান ভক্তরা। তামিলনাড়ুর দর্শকদের কাছে তিনি ‘থালাইভা’, আবার অনেকের কাছে দেবতুল্যও।
তবে জীবনের এক অভিজ্ঞতা তাকে তারকাখ্যাতি ও জনপ্রিয়তা নিয়ে নতুনভাবে ভাবতে শিখিয়েছিল। সম্প্রতি সেই অভিজ্ঞতার কথাই প্রকাশ্যে শেয়ার করেছেন এই অভিনেতা।
সম্প্রতি আধ্যাত্মিক গুরু রবিশংকরের ‘আর্ট অব লিভিং ফাউন্ডেশন’র ৪৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে বেঙ্গালুরু যান রজনীকান্ত। সেখানেই তিনি নিজের জীবনের একটি স্মরণীয় ঘটনার কথা তুলে ধরেন।
অভিনেতা জানান, আশ্রমে প্রথমবার যাওয়ার সময় তিনি ভেবেছিলেন, অন্য জায়গার মতো সেখানেও সবাই তাকে চিনতে পারবে। কিন্তু বাস্তবে ঘটেছিল সম্পূর্ণ ভিন্ন ঘটনা।
রজনীকান্তের ভাষায়, ‘আমি দেখলাম সেখানে কেউ আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। আশ্রমে তামিলনাড়ুর অনেক মানুষ ছিলেন। কিন্তু সত্যি বলতে, একজন মানুষও আমাকে দেখছিল না।’
এই অভিজ্ঞতা তাকে আধ্যাত্মিকতার শক্তি সম্পর্কে নতুন উপলব্ধি দিয়েছে বলেও জানান অভিনেতা। তার কথায়, ‘সেই সময় আমি বুঝেছিলাম আধ্যাত্মিকতার শক্তি কতটা গভীর। সত্যিকারের স্টারডম আসলে কী, সেটাও উপলব্ধি করেছিলাম।’
আরও পড়ুন:
কোটি টাকার লোকসান, ছেলের সিনেমা নিয়ে দুশ্চিন্তায় আমির
বিজয়ের সিদ্ধান্তে নতুন বিতর্ক, প্রশংসায় ভাসছেন কমল হাসান
রজনীকান্ত আরও জানান, প্রথমে তিনি মাত্র দুই দিনের জন্য আশ্রমে গিয়েছিলেন। কিন্তু সেখানকার পরিবেশ, প্রকৃতি ও মানসিক শান্তি এতটাই ভালো লেগেছিল যে শেষ পর্যন্ত প্রায় ১০ দিন সেখানে অবস্থান করেন তিনি।
এমএমএফ/এমএস
What's Your Reaction?