যেভাবে পাওয়া যাবে আমিরাতের ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা

সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ আরও সহজ করতে সব দেশের নাগরিকদের জন্য পাঁচ বছরের ‘মাল্টিপল এন্ট্রি’ ভিজিট ভিসা চালু করেছে দেশটি। এই ভিসায় কোনো স্বাগতিক ছাড়াই একাধিকবার দেশটিতে প্রবেশ করা যাবে।  দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) এ তথ্য জানিয়েছে। খবর গালফ টুডের। নতুন এই ভিসার আওতায় প্রতিবার সর্বোচ্চ ৯০ দিন সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করা যাবে। প্রয়োজনে আরও ৯০ দিন মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে। তবে এক বছরে মোট অবস্থানের সময় ১৮০ দিনের বেশি হতে পারবে না।   জিডিআরএফএ জানিয়েছে, বিশ্বের সব দেশের নাগরিক এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। ভিসা পেতে আবেদনকারীদের সাম্প্রতিক তোলা একটি পাসপোর্ট সাইজের ছবি, কমপক্ষে ছয় মাস মেয়াদি বৈধ পাসপোর্টের অনুলিপি, ব্যাংক হিসাবে ন্যূনতম চার হাজার মার্কিন ডলার থাকার প্রমাণসংবলিত ব্যাংক স্টেটমেন্ট, বৈধ স্বাস্থ্যবিমার কাগজপত্র এবং যাওয়া-আসার বিমান টিকিট জমা দিতে হবে। নতুন এই উদ্যোগের মাধ্যমে পর্যটকদের জন্য সংযুক্ত আরব আমিরাত, বিশেষ করে দুবাইয়ে বারবার ভ্রমণ আরও সহজ হবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow