রংপুর সিটি করপোরেশনে ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা

রংপুর সিটি করপোরেশন (রসিক) এলাকায় কোরবানির ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন। সোমবার (২৫ মে) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক বলেন, ‌‘আমরা নগরকে পরিচ্ছন্ন রাখতে চাই। ঈদের আগে ও পরে সবসময়ই এ প্রচেষ্টা বাস্তবায়নে পরিচ্ছন্নতাকর্মীদের ভূমিকা রাখতে হবে। আমি বিশ্বাস করি, কোরবানির পশুর বর্জ্য অপসারণে ১২ ঘণ্টার বেশি সময় লাগবে না, যদি আপনারা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন। আপনারা নগরকে পরিচ্ছন্ন রাখতে নিরলসভাবে কাজ করেন বলেই প্রধানমন্ত্রী আপনাদের পাশে দাঁড়িয়েছেন।’ এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মোট ৮৫৫ জন পরিচ্ছন্নতাকর্মীর প্রত্যেককে পাঁচ হাজার করে টাকা করে দেওয়া হয়। গত ঈদুল ফিতরেও একই পরিমাণ অর্থ দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার পেয়ে পরিচ্ছন্নতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তার মঙ্গল কামনা করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও

রংপুর সিটি করপোরেশনে ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা

রংপুর সিটি করপোরেশন (রসিক) এলাকায় কোরবানির ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন।

সোমবার (২৫ মে) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক বলেন, ‌‘আমরা নগরকে পরিচ্ছন্ন রাখতে চাই। ঈদের আগে ও পরে সবসময়ই এ প্রচেষ্টা বাস্তবায়নে পরিচ্ছন্নতাকর্মীদের ভূমিকা রাখতে হবে। আমি বিশ্বাস করি, কোরবানির পশুর বর্জ্য অপসারণে ১২ ঘণ্টার বেশি সময় লাগবে না, যদি আপনারা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন। আপনারা নগরকে পরিচ্ছন্ন রাখতে নিরলসভাবে কাজ করেন বলেই প্রধানমন্ত্রী আপনাদের পাশে দাঁড়িয়েছেন।’

এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মোট ৮৫৫ জন পরিচ্ছন্নতাকর্মীর প্রত্যেককে পাঁচ হাজার করে টাকা করে দেওয়া হয়। গত ঈদুল ফিতরেও একই পরিমাণ অর্থ দেওয়া হয়েছিল।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার পেয়ে পরিচ্ছন্নতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তার মঙ্গল কামনা করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর মহানগরের সভাপতি ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রাকিব হাসান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রুবেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা নাঈম হাসান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

জিতু কবীর/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow