রংপুরে পাটক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় আটক ১

রংপুরের তারাগঞ্জে পাটক্ষেত থেকে শিশু সানজিদা আক্তারের (০৯) মরদেহ উদ্ধারের ঘটনায় এক তরুণকে আটক করেছে পুলিশ। সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরানিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক ওই তরুণের নাম মুজাহিদ ইসলাম (১৮)। তিনি ওই এলাকার মো. সেকেন্দার আলীর ছেলে। গত শুক্রবার (১৯ জুন) দুপুরে ভীমপুর কোরানিপাড়া গ্রামের কৃষক সাইদুল ইসলামের মেয়ে ও স্থানীয় মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সানজিদা আক্তার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি ও এলাকায় মাইকিং করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে ডালিয়া সেচ ক্যানেলের পাশের একটি পাটক্ষেত থেকে সানজিদার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হয়, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে গত রোববার (২১ জুন) তারাগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ধর্ষণ ও হত্যা মামলা করেন। বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘আলোচিত শিশু হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের লক্ষ্যে

রংপুরে পাটক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় আটক ১

রংপুরের তারাগঞ্জে পাটক্ষেত থেকে শিশু সানজিদা আক্তারের (০৯) মরদেহ উদ্ধারের ঘটনায় এক তরুণকে আটক করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরানিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক ওই তরুণের নাম মুজাহিদ ইসলাম (১৮)। তিনি ওই এলাকার মো. সেকেন্দার আলীর ছেলে।

গত শুক্রবার (১৯ জুন) দুপুরে ভীমপুর কোরানিপাড়া গ্রামের কৃষক সাইদুল ইসলামের মেয়ে ও স্থানীয় মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সানজিদা আক্তার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়।

পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি ও এলাকায় মাইকিং করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

শনিবার সকালে ডালিয়া সেচ ক্যানেলের পাশের একটি পাটক্ষেত থেকে সানজিদার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হয়, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে গত রোববার (২১ জুন) তারাগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ধর্ষণ ও হত্যা মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘আলোচিত শিশু হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের লক্ষ্যে মুজাহিদকে আটক করা হয়েছে। তাকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

জিতু কবীর/এএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow