রংপুরে সমাজসেবা কার্যালয়ের অব্যবস্থাপনা দেখে মন্ত্রীর ক্ষোভ

রংপুরে সমাজসেবা কার্যালয়ের পরিবেশ ও অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। শনিবার (৪ জুলাই) দুপুরে নগরীর শালবন রোকেয়া চত্বরের সমাজসেবা কার্যালয় পরিদর্শনের সময় তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। পরিদর্শনের সময় তার নজরে পড়ে কার্যালয়ের তৃতীয় তলায় অবস্থিত কম্পিউটার সেকশনের চেয়ার, টেবিল ও কম্পিউটারে জমে থাকা ধুলোর স্তর। চতুর্থ তলার সামাজিক অর্থনৈতিক কেন্দ্র পরিচালিত সেলাই প্রশিক্ষণ কক্ষেও ধুলোবালি লক্ষ্য করেন মন্ত্রী। এসময় মন্ত্রী নিজেই ধুলা স্পর্শ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, অফিসের চেয়ার-টেবিল দেখে তো মনে হচ্ছে গত ১৫ দিনেও কেউ এগুলো ব্যবহার করেনি। কক্ষের অবস্থাও সেটিই প্রমাণ করে। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায় বলেন, যেসব কক্ষে মন্ত্রী ধুলা দেখেছেন তার একটি শহর সমাজসেবার এবং আরেকটি সামাজিক অর্থনৈতিক কেন্দ্রের অধীনে। মন্ত্রীর নির্দেশনা মোতাবেক বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। মন্ত্রীর পরিদর্শনের সময় সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের

রংপুরে সমাজসেবা কার্যালয়ের অব্যবস্থাপনা দেখে মন্ত্রীর ক্ষোভ

রংপুরে সমাজসেবা কার্যালয়ের পরিবেশ ও অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। শনিবার (৪ জুলাই) দুপুরে নগরীর শালবন রোকেয়া চত্বরের সমাজসেবা কার্যালয় পরিদর্শনের সময় তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

পরিদর্শনের সময় তার নজরে পড়ে কার্যালয়ের তৃতীয় তলায় অবস্থিত কম্পিউটার সেকশনের চেয়ার, টেবিল ও কম্পিউটারে জমে থাকা ধুলোর স্তর। চতুর্থ তলার সামাজিক অর্থনৈতিক কেন্দ্র পরিচালিত সেলাই প্রশিক্ষণ কক্ষেও ধুলোবালি লক্ষ্য করেন মন্ত্রী। এসময় মন্ত্রী নিজেই ধুলা স্পর্শ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।

ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, অফিসের চেয়ার-টেবিল দেখে তো মনে হচ্ছে গত ১৫ দিনেও কেউ এগুলো ব্যবহার করেনি। কক্ষের অবস্থাও সেটিই প্রমাণ করে।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায় বলেন, যেসব কক্ষে মন্ত্রী ধুলা দেখেছেন তার একটি শহর সমাজসেবার এবং আরেকটি সামাজিক অর্থনৈতিক কেন্দ্রের অধীনে। মন্ত্রীর নির্দেশনা মোতাবেক বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

মন্ত্রীর পরিদর্শনের সময় সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী ডন, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুবসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এনএইচআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow