সৌদিতে কয়েক টন মাদকদ্রব্য জব্দ

সৌদি আরবের সীমান্ত ও কাস্টমস কর্তৃপক্ষ গত এক বছরে ২ কোটি ৫১ লাখের বেশি অবৈধ ও নিয়ন্ত্রিত মাদক ট্যাবলেট এবং ১.১ টনের বেশি মাদকদ্রব্য জব্দ করেছে। দেশটির জাকাত, ট্যাক্স অ্যান্ড কাস্টমস অথরিটি জানায়, ২০২৫ সালের ১ জুন থেকে ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ২৫,১১২,৩৭৮টি মাদক ও নিষিদ্ধ ট্যাবলেট এবং ১,০৯৮ কেজি মাদকদ্রব্য আটক করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, সীমান্তে কাস্টমস নজরদারি জোরদার, আধুনিক নিরাপত্তা স্ক্যানিং প্রযুক্তির ব্যবহার, পরিচালনাগত প্রস্তুতি বৃদ্ধি এবং কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের ফলেই এসব চালান আটক করা সম্ভব হয়েছে। অথরিটির তথ্য অনুযায়ী, মাদক পাচারকারীরা খাদ্যপণ্য, বিভিন্ন যন্ত্রপাতি, ব্যক্তিগত গাড়ি ও ট্রাকের ভেতরে মাদক লুকিয়ে আনার চেষ্টা করেছে। এছাড়া, ধরা এড়াতে দেশের অভ্যন্তরেও বিভিন্ন কৌশলে মাদক পরিবহনের চেষ্টা করা হয়। কর্তৃপক্ষ বলেছে, এসব জব্দ অভিযান তাদের উন্নত তল্লাশি ব্যবস্থা ও নিরাপত্তা প্রযুক্তির কার্যকারিতা প্রমাণ করেছে। একই সঙ্গে জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার জন্য মাদক পাচারকে অন্যতম বড় হুমকি হিসেবে উল্লেখ করে এ ধরনের অভিযান অব্যাহত রাখার অঙ্গ

সৌদিতে কয়েক টন মাদকদ্রব্য জব্দ

সৌদি আরবের সীমান্ত ও কাস্টমস কর্তৃপক্ষ গত এক বছরে ২ কোটি ৫১ লাখের বেশি অবৈধ ও নিয়ন্ত্রিত মাদক ট্যাবলেট এবং ১.১ টনের বেশি মাদকদ্রব্য জব্দ করেছে।

দেশটির জাকাত, ট্যাক্স অ্যান্ড কাস্টমস অথরিটি জানায়, ২০২৫ সালের ১ জুন থেকে ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ২৫,১১২,৩৭৮টি মাদক ও নিষিদ্ধ ট্যাবলেট এবং ১,০৯৮ কেজি মাদকদ্রব্য আটক করা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, সীমান্তে কাস্টমস নজরদারি জোরদার, আধুনিক নিরাপত্তা স্ক্যানিং প্রযুক্তির ব্যবহার, পরিচালনাগত প্রস্তুতি বৃদ্ধি এবং কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের ফলেই এসব চালান আটক করা সম্ভব হয়েছে।

অথরিটির তথ্য অনুযায়ী, মাদক পাচারকারীরা খাদ্যপণ্য, বিভিন্ন যন্ত্রপাতি, ব্যক্তিগত গাড়ি ও ট্রাকের ভেতরে মাদক লুকিয়ে আনার চেষ্টা করেছে। এছাড়া, ধরা এড়াতে দেশের অভ্যন্তরেও বিভিন্ন কৌশলে মাদক পরিবহনের চেষ্টা করা হয়।

কর্তৃপক্ষ বলেছে, এসব জব্দ অভিযান তাদের উন্নত তল্লাশি ব্যবস্থা ও নিরাপত্তা প্রযুক্তির কার্যকারিতা প্রমাণ করেছে। একই সঙ্গে জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার জন্য মাদক পাচারকে অন্যতম বড় হুমকি হিসেবে উল্লেখ করে এ ধরনের অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার করেছে কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow