রংপুরে হচ্ছে ২০ হাজার টন ধারণক্ষমতার সার গুদাম, খরচ ৫৯ কোটি টাকা

রংপুর জেলায় ২০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার একটি সারের গুদাম নির্মাণের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ প্রকল্প বাস্তবায়নে খরচ হবে ৫৯ কোটি ২০ লাখ ৭৯ হাজার ৫২০ টাকা। মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) পরিচালিত ‘সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে দেশের বিভিন্ন জায়গায় ৩৪টি বাফার গুদাম নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় রংপুরে এই গুদাম নির্মাণ করা হবে। বৈঠক সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় প্যাকেজ-৫, লট-৫ এর অধীনে রংপুরে একটি গুদাম নির্মাণকাজের জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয়। এতে চারটি প্রতিষ্ঠান দর প্রস্তাব জমা দেয়। যাচাই-বাছাই শেষে তিনটি প্রস্তাব কারিগরিভাবে রেসপনসিভ হিসেবে বিবেচিত হয়। দরপত্র মূল্যায়নের সব প্রক্রিয়া শেষে টেন্ডার ইভালুয়েশন কমিটি (টিইসি) সুপারিশকৃত সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান এসএস রহমা

রংপুরে হচ্ছে ২০ হাজার টন ধারণক্ষমতার সার গুদাম, খরচ ৫৯ কোটি টাকা

রংপুর জেলায় ২০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার একটি সারের গুদাম নির্মাণের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ প্রকল্প বাস্তবায়নে খরচ হবে ৫৯ কোটি ২০ লাখ ৭৯ হাজার ৫২০ টাকা।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) পরিচালিত ‘সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে দেশের বিভিন্ন জায়গায় ৩৪টি বাফার গুদাম নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় রংপুরে এই গুদাম নির্মাণ করা হবে।

বৈঠক সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় প্যাকেজ-৫, লট-৫ এর অধীনে রংপুরে একটি গুদাম নির্মাণকাজের জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয়। এতে চারটি প্রতিষ্ঠান দর প্রস্তাব জমা দেয়। যাচাই-বাছাই শেষে তিনটি প্রস্তাব কারিগরিভাবে রেসপনসিভ হিসেবে বিবেচিত হয়। দরপত্র মূল্যায়নের সব প্রক্রিয়া শেষে টেন্ডার ইভালুয়েশন কমিটি (টিইসি) সুপারিশকৃত সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান এসএস রহমান ইন্টারন্যাশনাল লিমিটেড কাজটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে।

জানা গেছে, সার সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে দেশের বিভিন্ন অঞ্চলে বাফার গুদাম নির্মাণ করছে বিসিআইসি। এর মাধ্যমে কৃষি খাতে সার সরবরাহ ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

এমএএস/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow