‘রইদ’-এ মেঘদলের ‘রহে না’, অবমুক্ত
চার বছর আগে ‘হাওয়া’ দিয়ে দেশ-বিদেশে সাড়া ফেলেছিলেন মেজবাউর রহমান সুমন। এবার তিনি ফিরছেন নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রইদ’ নিয়ে। ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। কদিন আগে প্রকাশিত ছবির ‘রইদে আইলা গা জুড়াইতে’ ও ‘মন ছাড়া কি’ গান দুটি। আজ অবমুক্ত হলো নতুন গান ‘রহে না’। ‘রহে না’ মেঘদলের গান, গেয়েছেন শিবু কুমার শীল। দল সূত্রে জানা যায়, ঘরানার বাইরে প্রথমবারের মতো ফোক-ফিউশন গান করলো তারা। গান প্রসঙ্গে শিবু কুমার শীল জাগো নিউজকে বলেন, ‘মেঘদলের “এ হাওয়া” গানটি “হাওয়া” সিনেমায় ব্যবহার হয়। সেটার ধারাবাহিকতা বলতে গেলে “রহে না”। গানটিতে এক রকম বৈরাগ্য আছে, ঘর ছাড়ার ব্যাপার আছে, সাথে আবার ঘরে ফেরার ব্যাপারও আছে। সেই সাথে একটা মানুষ আরেকটা মানুষের প্রতি আকুল হয়ে থাকার ব্যাপারও আছে এই গানে। মানুষের ঘরে বাহিরের যে অস্থিরতা, টানাপোড়ান, সেই অনুভূতিটা দেওয়ার চেষ্টা করেছি।’ মেঘদল জানায় ‘রহে না’ গানে কণ্ঠসঙ্গত করেছেন নেদারল্যান্ডসের শিল্পী রায়না রোডিনা ভ্যান ডে মির। এ ছাড়া তবলায় সঙ্গত করেছেন অন্তর ও সারেঙ্গিতে ঋক। রটারডাম চলচ্চিত্র উৎসবের ৫৫তম আসরের ‘টাইগার কম্পিটিশন’-এ অফিসিয়ালি নির্বাচিত হয় ‘র
চার বছর আগে ‘হাওয়া’ দিয়ে দেশ-বিদেশে সাড়া ফেলেছিলেন মেজবাউর রহমান সুমন। এবার তিনি ফিরছেন নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রইদ’ নিয়ে। ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। কদিন আগে প্রকাশিত ছবির ‘রইদে আইলা গা জুড়াইতে’ ও ‘মন ছাড়া কি’ গান দুটি। আজ অবমুক্ত হলো নতুন গান ‘রহে না’।
‘রহে না’ মেঘদলের গান, গেয়েছেন শিবু কুমার শীল। দল সূত্রে জানা যায়, ঘরানার বাইরে প্রথমবারের মতো ফোক-ফিউশন গান করলো তারা। গান প্রসঙ্গে শিবু কুমার শীল জাগো নিউজকে বলেন, ‘মেঘদলের “এ হাওয়া” গানটি “হাওয়া” সিনেমায় ব্যবহার হয়। সেটার ধারাবাহিকতা বলতে গেলে “রহে না”। গানটিতে এক রকম বৈরাগ্য আছে, ঘর ছাড়ার ব্যাপার আছে, সাথে আবার ঘরে ফেরার ব্যাপারও আছে। সেই সাথে একটা মানুষ আরেকটা মানুষের প্রতি আকুল হয়ে থাকার ব্যাপারও আছে এই গানে। মানুষের ঘরে বাহিরের যে অস্থিরতা, টানাপোড়ান, সেই অনুভূতিটা দেওয়ার চেষ্টা করেছি।’
মেঘদল জানায় ‘রহে না’ গানে কণ্ঠসঙ্গত করেছেন নেদারল্যান্ডসের শিল্পী রায়না রোডিনা ভ্যান ডে মির। এ ছাড়া তবলায় সঙ্গত করেছেন অন্তর ও সারেঙ্গিতে ঋক।
রটারডাম চলচ্চিত্র উৎসবের ৫৫তম আসরের ‘টাইগার কম্পিটিশন’-এ অফিসিয়ালি নির্বাচিত হয় ‘রইদ’। বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে রোদ এবার মুক্তি পাচ্ছে নিজ দেশে। সাধু ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীর জীবনসংগ্রাম ঘিরে ‘রইদ’ সিনেমার কাহিনি। এ দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। এ ছাড়া আরও আছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ প্রমুখ।
এমআই/আরএমডি
What's Your Reaction?