রদ্রিগেজকে নিয়েই কলম্বিয়ার বিশ্বকাপ স্কোয়াড

ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে কলম্বিয়া জাতীয় ফুটবল দল। সেই স্কোয়াডে আছেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা জেমস রদ্রিগেজ। এতদিন শোনা গিয়েছিল প্রাণঘাতী পেশিক্ষয় রোগে ভুগছেন তিনি। তবে সকল গুঞ্জন উড়ে গেছে বিশ্বকাপ স্কোয়াডে তার জায়গা পাওয়ার খবরে। গত মার্চে ফ্রান্সের বিপক্ষে ম্যাচ চলাকালে রদ্রিগেজ অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তীব্র পানিশূন্যতার কারণে তাকে তিন দিন পর্যবেক্ষণে রাখা হয়েছিল। কোচ নেস্তর লরেঞ্জোর দলে আক্রমণভাগের সবচেয়ে বড় ভরসা হবেন বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড লুইস দিয়াজ। তবে সৌদি ক্লাব আল নাসরের ডিফেন্ডার জন ডুরান দলে জায়গা পাননি, যা কিনা দেখা হচ্ছে বড় চমক হিসেবে দেখা হচ্ছে। ২০২২ কাতার বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি কলম্বিয়া। আর ২০১৮ বিশ্বকাপে তারা শেষ ষোলোতে ইংল্যান্ডের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয়। বিশ্বকাপে তাদের সেরা সাফল্য আসে ২০১৪ সালে, যখন তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল। সেখানে তারা হেরে যায় স্বাগতিক ব্রাজিলের কাছে। ২০২৬ বিশ্বকাপে কলম্বিয়া রয়েছে গ্রুপ ‘কে’-তে। সেখানে তাদের প্রতিপক্ষ পর্তুগাল, উজবেকিস্তান ও কঙ

রদ্রিগেজকে নিয়েই কলম্বিয়ার বিশ্বকাপ স্কোয়াড

ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে কলম্বিয়া জাতীয় ফুটবল দল। সেই স্কোয়াডে আছেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা জেমস রদ্রিগেজ। এতদিন শোনা গিয়েছিল প্রাণঘাতী পেশিক্ষয় রোগে ভুগছেন তিনি। তবে সকল গুঞ্জন উড়ে গেছে বিশ্বকাপ স্কোয়াডে তার জায়গা পাওয়ার খবরে।

গত মার্চে ফ্রান্সের বিপক্ষে ম্যাচ চলাকালে রদ্রিগেজ অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তীব্র পানিশূন্যতার কারণে তাকে তিন দিন পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

কোচ নেস্তর লরেঞ্জোর দলে আক্রমণভাগের সবচেয়ে বড় ভরসা হবেন বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড লুইস দিয়াজ।

তবে সৌদি ক্লাব আল নাসরের ডিফেন্ডার জন ডুরান দলে জায়গা পাননি, যা কিনা দেখা হচ্ছে বড় চমক হিসেবে দেখা হচ্ছে।

২০২২ কাতার বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি কলম্বিয়া। আর ২০১৮ বিশ্বকাপে তারা শেষ ষোলোতে ইংল্যান্ডের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয়।

বিশ্বকাপে তাদের সেরা সাফল্য আসে ২০১৪ সালে, যখন তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল। সেখানে তারা হেরে যায় স্বাগতিক ব্রাজিলের কাছে।

২০২৬ বিশ্বকাপে কলম্বিয়া রয়েছে গ্রুপ ‘কে’-তে। সেখানে তাদের প্রতিপক্ষ পর্তুগাল, উজবেকিস্তান ও কঙ্গো।

কলম্বিয়ার বিশ্বকাপ স্কোয়াড

গোলকিপার: কামিলো ভার্গাস, আলভারো মন্তেরো এবং ডেভিড অস্পিনা।

ডিফেন্ডার: ডেভিনসন সানচেজ, জন লুকুমি, ইয়েরি মিনা, উইলার দিত্য, ড্যানিয়েল মুনোজ, সান্তিয়াগো আরিয়াস, জোহান মোজিকা এবং ডেইভার মাচাদো।

মিডফিল্ডার: রিচার্ড রিওস, জেফারসন লার্মা, কেভিন কাস্তানো, হুয়ান কামিলো পোর্টিলা, গুস্তাভো পুয়ের্তা, জন আরিয়াস, হোর্হে কারাসকাল, হুয়ান ফার্নান্দো কিনতেরো, হামেস রদ্রিগেজ এবং হামিন্টন কাম্পাস।

ফরোয়ার্ড: হুয়ান কামিলো হার্নান্দেজ, লুইস দিয়াজ, লুইস সুয়ারেজ, কার্লোস আন্দ্রেস গোমেজ এবং জন কর্ডোবা।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow