রপ্তানি আয়ে ধারাবাহিক পতন অব্যাহত

রপ্তানি আয়ে ধারাবাহিক পতন অব্যাহত। চলতি বছরের মে মাসে দেশের রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে ৭ দশমিক ০৯ শতাংশ। বুধবার (৩ জুন) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সবশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মে মাসে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪৪০ কোটি ২৮ লাখ ডলারে, যা ২০২৫ সালের একই মাসে ছিল ৪৭৩ কোটি ৭৯ লাখ ডলার। অন্যদিকে, চলতি অর্থবছরের জুলাই-মে সময়ে মোট রপ্তানি আয় ৪ হাজার ৩৭৯ কোটি ডলারে নেমে এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের ৪ হাজার ৪৯৪ কোটি ডলারের তুলনায় ২ দশমিক ৫৫ শতাংশ কম। আইএইচও/এএসএ/এমএস

রপ্তানি আয়ে ধারাবাহিক পতন অব্যাহত

রপ্তানি আয়ে ধারাবাহিক পতন অব্যাহত। চলতি বছরের মে মাসে দেশের রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে ৭ দশমিক ০৯ শতাংশ।

বুধবার (৩ জুন) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সবশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মে মাসে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪৪০ কোটি ২৮ লাখ ডলারে, যা ২০২৫ সালের একই মাসে ছিল ৪৭৩ কোটি ৭৯ লাখ ডলার।

অন্যদিকে, চলতি অর্থবছরের জুলাই-মে সময়ে মোট রপ্তানি আয় ৪ হাজার ৩৭৯ কোটি ডলারে নেমে এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের ৪ হাজার ৪৯৪ কোটি ডলারের তুলনায় ২ দশমিক ৫৫ শতাংশ কম।

আইএইচও/এএসএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow