রবীন্দ্র প্রয়াণ দিবসের অনুষ্ঠানে শিক্ষার্থীদের সমবেত সংগীত
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমবেত সংগীত পরিবেশনায় অংশ নিয়েছেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা। শনিবার (৮ আগস্ট) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে রাজধানীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব কানিজ মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম, দর্শন ও সাংস্কৃতিক উত্তরাধিকারের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং সরকারি সংগীত কলেজের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। সম্মিলিত সংগীত পরিবেশনার মধ্য দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কবিগুরুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ আয়োজনের মধ্য দিয়ে
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমবেত সংগীত পরিবেশনায় অংশ নিয়েছেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা।
শনিবার (৮ আগস্ট) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে রাজধানীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব কানিজ মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।
রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম, দর্শন ও সাংস্কৃতিক উত্তরাধিকারের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং সরকারি সংগীত কলেজের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।
সম্মিলিত সংগীত পরিবেশনার মধ্য দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কবিগুরুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ আয়োজনের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিশীলতা ও বাঙালির সাংস্কৃতিক জীবনে তাঁর অবদানের প্রতি নতুন প্রজন্মের শ্রদ্ধা ও দায়বদ্ধতার প্রতিফলন ঘটে।
What's Your Reaction?