রবীন্দ্র সরোবরে গাইবেন আসিফ মাহমুদ

রাজধানীর বুকে এক অনন্য সন্ধ্যার সাক্ষী হতে যাচ্ছে রবীন্দ্র সরোবর। আজ শুক্রবার (২০ মার্চ), ঢাকার এই প্রাণকেন্দ্রে রাজনীতির কঠোর স্লোগান ছাপিয়ে শোনা যাবে সুরেলা কণ্ঠ। তিন দিনব্যাপী ‘নাগরিক ঈদ উৎসব’-এর প্রথম দিনে মাইক্রোফোন হাতে গান গাইতে মঞ্চে উঠছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঢাকার প্রাচীন নাগরিক ঐতিহ্য ও উৎসবের সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে ফিরিয়ে লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে ঈদ উৎসব আয়োজক কমিটি। ঈদ উৎসব আয়োজক কমিটির ভাষ্যমতে, যান্ত্রিক এই শহরে নাগরিকদের মাঝে সম্প্রীতি ও আনন্দের ছোঁয়া পৌঁছে দিতেই এই বর্ণাঢ্য আয়োজন। উৎসবের প্রথম দিন রবীন্দ্র সরোবরে মেহেদি উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন রয়েছে, ঈদের দিন আয়োজন করা হবে বর্ণাঢ্য ঈদ মিছিল, যা শুরু হবে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে। উৎসবের তৃতীয় দিনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ঘুড়ি উৎসব। বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে আকাশজুড়ে রঙিন ঘুড়ি উড়ানোর মধ্য দিয়ে ঈদের আনন্দ উদযাপন করা হবে।

রবীন্দ্র সরোবরে গাইবেন আসিফ মাহমুদ

রাজধানীর বুকে এক অনন্য সন্ধ্যার সাক্ষী হতে যাচ্ছে রবীন্দ্র সরোবর। আজ শুক্রবার (২০ মার্চ), ঢাকার এই প্রাণকেন্দ্রে রাজনীতির কঠোর স্লোগান ছাপিয়ে শোনা যাবে সুরেলা কণ্ঠ। তিন দিনব্যাপী ‘নাগরিক ঈদ উৎসব’-এর প্রথম দিনে মাইক্রোফোন হাতে গান গাইতে মঞ্চে উঠছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ঢাকার প্রাচীন নাগরিক ঐতিহ্য ও উৎসবের সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে ফিরিয়ে লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে ঈদ উৎসব আয়োজক কমিটি।

ঈদ উৎসব আয়োজক কমিটির ভাষ্যমতে, যান্ত্রিক এই শহরে নাগরিকদের মাঝে সম্প্রীতি ও আনন্দের ছোঁয়া পৌঁছে দিতেই এই বর্ণাঢ্য আয়োজন।

উৎসবের প্রথম দিন রবীন্দ্র সরোবরে মেহেদি উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন রয়েছে, ঈদের দিন আয়োজন করা হবে বর্ণাঢ্য ঈদ মিছিল, যা শুরু হবে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে।

উৎসবের তৃতীয় দিনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ঘুড়ি উৎসব। বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে আকাশজুড়ে রঙিন ঘুড়ি উড়ানোর মধ্য দিয়ে ঈদের আনন্দ উদযাপন করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow