রবীন্দ্রনাথ ছিলেন মানবতাবাদী-কৃষক দরদি: সংস্কৃতিমন্ত্রী

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মাবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহের কুঠিবাড়ীতে তিনদিনের আনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। শুক্রবার (৮ মে) বিকেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। জেলা প্রশাসনের বাস্তবায়নে এ আয়োজনের সহযোগিতা করছে শিল্পকলা একাডেমি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‌‘রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের সূর্যকিরণ। সূর্য যেমন আলো দিয়ে অন্ধকার দুর করে, রবীন্দ্রনাথও বাংলা সাহিত্যে একই রকম।’ তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ ছিলেন মানবতাবাদী, কৃষক দরদি। তিনি কোনোদিনও প্রজাদের সঙ্গে, কৃষকদের সঙ্গে প্রচলিত রাজাদের মতো আচরণ করেননি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসান। \' ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’ শিরোনামে স্মারক বক্তব্য রাখেন অধ্যাপক ড. ওয়াকিল আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা

রবীন্দ্রনাথ ছিলেন মানবতাবাদী-কৃষক দরদি: সংস্কৃতিমন্ত্রী

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মাবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহের কুঠিবাড়ীতে তিনদিনের আনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

শুক্রবার (৮ মে) বিকেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। জেলা প্রশাসনের বাস্তবায়নে এ আয়োজনের সহযোগিতা করছে শিল্পকলা একাডেমি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‌‘রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের সূর্যকিরণ। সূর্য যেমন আলো দিয়ে অন্ধকার দুর করে, রবীন্দ্রনাথও বাংলা সাহিত্যে একই রকম।’

তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ ছিলেন মানবতাবাদী, কৃষক দরদি। তিনি কোনোদিনও প্রজাদের সঙ্গে, কৃষকদের সঙ্গে প্রচলিত রাজাদের মতো আচরণ করেননি।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসান। '

‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’ শিরোনামে স্মারক বক্তব্য রাখেন অধ্যাপক ড. ওয়াকিল আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য দেন কুষ্টিয়া-১ আসনের এমপি রেজা আহমেদ, কুষ্টিয়া-৪ আসনের এমপি মো. আফজাল হোসেন, জেলা পরিষদের প্রশাসক সোহরাব উদ্দিন ও কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।

দুপুরে সরেজমিন দেখা যায়, ব্যানার, ফেস্টুন ও আলপনার মাধ্যমে বর্ণিল সাজে সাজানো হয়েছে শিলাইদহের কুঠিবাড়ী। সামনে উন্মুক্ত মঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন রবীন্দ্রভক্তরা। তবে কুঠিবাড়ীতে এবার বসেনি ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা।

এসময় কুষ্টিয়া শিল্পকলা একাডেমির শিল্পী শ্রেহা খাতুন বলেন, ‘প্রতিবছরের ন্যায় এবারও বিশ্বকবির জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধনী গান পরিবেশন করেছি। এতে খুবই আনন্দিত ও গর্বিত।’

সিরাজগঞ্জের বাসিন্দা শিক্ষার্থী ইসরাইল হোসেন। তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ইসরাইল বলেন, ‘কবির স্মৃতিবিজড়িত কুঠিবাড়িটি দেখার অনেকদিনের ইচ্ছে ছিল। জন্মজয়ন্তীতে এসে সাজসাজ রব ও এখানকার পরিবেশ খুব সন্দর লাগছে।’

জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসান জানান, রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান নির্বিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

আল-মামুন সাগর/এসআর

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow