রবীন্দ্রনাথকে নিয়ে আবেগঘন পোস্ট ফখরুল কন্যার
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শৈশবের পারিবারিক সাংস্কৃতিক পরিবেশ, গান, বই ও রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরে আবেগঘন স্মৃতিচারণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে শামারুহ মির্জা। শুক্রবার (০৮ মে) সকাল সাড়ে সাতটায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আবেগঘন স্মৃতিচারণ করেন তিনি। পোস্টে শামারুহ মির্জা লেখেন, ভোরবেলা তার ঘুম ভাঙত দাদির কোরআন তেলাওয়াতের শব্দে। পরে বারান্দায় গিয়ে দেখতেন দাদা-দাদি পাশাপাশি বসে আছেন, আর ট্রানজিস্টরে বাজছে মোহাম্মদ রফির গান। তিনি জানান, ছোটবেলা থেকেই তাদের বাসায় রবীন্দ্রসংগীত, আবৃত্তি ও বই পড়ার পরিবেশ ছিল। তার বাবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর নজরুলের ‘বিদ্রোহী’ কবিতা আবৃত্তি করতেন, যা শুনে তার শরীরে শিহরণ জাগত। পোস্টে তিনি আরও লেখেন, তিন গোয়েন্দা, গল্পগুচ্ছ, লোটাকম্বল, কালবেলা থেকে শুরু করে মিসির আলী— কিছুই বাদ যায়নি। বাসায় নিয়মিত দেশ, বেগম, সানন্দা, আনন্দমেলা, বিচিত্রা, রিডার্স ডাইজেস্টসহ নানা পত্রিকা রাখা হতো। শামারুহ স্মৃতিচারণ করে বলেন, তার মা একবার ‘সেদিন দুজনে’ গানটি রেকর্ড করেছিলেন। এছাড়া নাটক এইসব দিনরাত্রি–তে ব্যবহৃ
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শৈশবের পারিবারিক সাংস্কৃতিক পরিবেশ, গান, বই ও রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরে আবেগঘন স্মৃতিচারণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে শামারুহ মির্জা।
শুক্রবার (০৮ মে) সকাল সাড়ে সাতটায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আবেগঘন স্মৃতিচারণ করেন তিনি।
পোস্টে শামারুহ মির্জা লেখেন, ভোরবেলা তার ঘুম ভাঙত দাদির কোরআন তেলাওয়াতের শব্দে। পরে বারান্দায় গিয়ে দেখতেন দাদা-দাদি পাশাপাশি বসে আছেন, আর ট্রানজিস্টরে বাজছে মোহাম্মদ রফির গান।
তিনি জানান, ছোটবেলা থেকেই তাদের বাসায় রবীন্দ্রসংগীত, আবৃত্তি ও বই পড়ার পরিবেশ ছিল। তার বাবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর নজরুলের ‘বিদ্রোহী’ কবিতা আবৃত্তি করতেন, যা শুনে তার শরীরে শিহরণ জাগত।
পোস্টে তিনি আরও লেখেন, তিন গোয়েন্দা, গল্পগুচ্ছ, লোটাকম্বল, কালবেলা থেকে শুরু করে মিসির আলী— কিছুই বাদ যায়নি। বাসায় নিয়মিত দেশ, বেগম, সানন্দা, আনন্দমেলা, বিচিত্রা, রিডার্স ডাইজেস্টসহ নানা পত্রিকা রাখা হতো।
শামারুহ স্মৃতিচারণ করে বলেন, তার মা একবার ‘সেদিন দুজনে’ গানটি রেকর্ড করেছিলেন। এছাড়া নাটক এইসব দিনরাত্রি–তে ব্যবহৃত ‘আজ জোছনা রাতে সবাই গেছে বনে’ গানটি এখনও তার কানে ভাসে।
রবীন্দ্রনাথকে নিয়ে চলমান আলোচনা-সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি লেখেন, ‘কুতর্ক তো থাকবেই। রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথই। রবীন্দ্রনাথ আমার অস্তিত্বে আছে। শুভ জন্মদিন রবীন্দ্রনাথ।’
পোস্টের শেষাংশে এক মন্তব্যের জবাবও দেন তিনি। সেখানে তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)– এর সঙ্গে অন্য কারও তুলনা টানা ঠিক নয় এবং এ ধরনের মন্তব্য ইসলামের জন্য ক্ষতিকর।
What's Your Reaction?