রমজান উপলক্ষে ১৪৪০ বন্দি মুক্তির নির্দেশ আমিরাতের প্রেসিডেন্টের

পবিত্র রমজান মাস উপলক্ষে ১,৪৪০ জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। দেশটির বিভিন্ন সংশোধনাগার থেকে এসব বন্দিকে মুক্তি দেওয়া হবে। খবর গালফ নিউজের।  প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত বন্দিদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় আরোপিত আর্থিক দায়ও তিনি পরিশোধ করবেন। ফলে মুক্তিপ্রাপ্তদের ওপর থাকা অর্থনৈতিক বোঝা লাঘব হবে। সরকারি সূত্রের মতে, এ উদ্যোগের মাধ্যমে বন্দিদের জীবনে নতুনভাবে শুরু করার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে তাদের পরিবারের কষ্টও কিছুটা কমবে, যা সামাজিক স্থিতিশীলতা জোরদারে সহায়ক ভূমিকা রাখবে। রমজান মাস মুসলমানদের কাছে ক্ষমা, দয়া ও সহমর্মিতার সময় হিসেবে বিবেচিত। এই প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত পরিবারগুলোর জন্য স্বস্তি ও আনন্দ বয়ে আনবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, আরব আমিরাতে প্রতিবছরই রমজান ও জাতীয় দিবসের মতো বিশেষ উপলক্ষে বন্দি মুক্তির ঘোষণা দেওয়া হয়ে থাকে।

রমজান উপলক্ষে ১৪৪০ বন্দি মুক্তির নির্দেশ আমিরাতের প্রেসিডেন্টের

পবিত্র রমজান মাস উপলক্ষে ১,৪৪০ জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। দেশটির বিভিন্ন সংশোধনাগার থেকে এসব বন্দিকে মুক্তি দেওয়া হবে। খবর গালফ নিউজের। 

প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত বন্দিদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় আরোপিত আর্থিক দায়ও তিনি পরিশোধ করবেন। ফলে মুক্তিপ্রাপ্তদের ওপর থাকা অর্থনৈতিক বোঝা লাঘব হবে।

সরকারি সূত্রের মতে, এ উদ্যোগের মাধ্যমে বন্দিদের জীবনে নতুনভাবে শুরু করার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে তাদের পরিবারের কষ্টও কিছুটা কমবে, যা সামাজিক স্থিতিশীলতা জোরদারে সহায়ক ভূমিকা রাখবে।

রমজান মাস মুসলমানদের কাছে ক্ষমা, দয়া ও সহমর্মিতার সময় হিসেবে বিবেচিত। এই প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত পরিবারগুলোর জন্য স্বস্তি ও আনন্দ বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, আরব আমিরাতে প্রতিবছরই রমজান ও জাতীয় দিবসের মতো বিশেষ উপলক্ষে বন্দি মুক্তির ঘোষণা দেওয়া হয়ে থাকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow