রমজানে অসহায়-দুস্থ পরিবারসমূহের পাশে বিএনপি নেতা মাসুদুজ্জামান

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপি নেতা ও ক্রীড়া সংগঠক মো. মাসুদুজ্জামানের উদ্যোগে নারায়ণগঞ্জে প্রায় ১ হাজার ২০০ দরিদ্র-অসচ্ছল পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়েছে। সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক সহমর্মিতার অংশ হিসেবে শনিবার (২৮ ফেব্রুয়ারি) নগরীর ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডসহ আলীরটেক ইউনিয়ন এবং নগরীর ২ নং গেট এলাকায় অসহায়-অসচ্ছল পরিবারের মাঝে এই কর্মসূচি পালন করা হয়। জানা গেছে, মাসুদুজ্জামানের পক্ষ থেকে রমজান মাসজুড়ে মাংস বিতরণের এই কর্মসূচি পালন করা হবে, শনিবার যা শুরু হলো। পর্যায়ক্রমে নগরীর বিভিন্ন স্থানে মাংস বিতরণের এই কর্মসূচি অব্যাহত থাকবে। কর্মসূচির সাথে জড়িতরা জানান, বেশ কয়েক বছর ধরে প্রতি রমজানে মাসুদুজ্জামানের পক্ষ থেকে দরিদ্র-অসচ্ছল পরিবারসমূহের মাঝে মাংস বিতরণ করা হয়, যা রমজান মাসজুড়ে পরিচালিত হয়। এবারও এই কর্মসূচিটি শুরু করা হয়েছে। এ ছাড়া ঈদুল ফিতরের আগে অসহায় পরিবারের মাঝে ঈদসামগ্রীও বিতরণ করা হবে।  তারা বলেন, মাসুদুজ্জামান বিশ্বাস করেন- রমজান মাস শুধু ইবাদতের মাস নয়, এটি মানবিক মূল্যবোধ চর্চারও মাস। সমাজের বিত্তবানদের উচিত এই সময়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। আমরা চাই, অন্

রমজানে অসহায়-দুস্থ পরিবারসমূহের পাশে বিএনপি নেতা মাসুদুজ্জামান

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপি নেতা ও ক্রীড়া সংগঠক মো. মাসুদুজ্জামানের উদ্যোগে নারায়ণগঞ্জে প্রায় ১ হাজার ২০০ দরিদ্র-অসচ্ছল পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়েছে।

সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক সহমর্মিতার অংশ হিসেবে শনিবার (২৮ ফেব্রুয়ারি) নগরীর ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডসহ আলীরটেক ইউনিয়ন এবং নগরীর ২ নং গেট এলাকায় অসহায়-অসচ্ছল পরিবারের মাঝে এই কর্মসূচি পালন করা হয়।

জানা গেছে, মাসুদুজ্জামানের পক্ষ থেকে রমজান মাসজুড়ে মাংস বিতরণের এই কর্মসূচি পালন করা হবে, শনিবার যা শুরু হলো। পর্যায়ক্রমে নগরীর বিভিন্ন স্থানে মাংস বিতরণের এই কর্মসূচি অব্যাহত থাকবে।

কর্মসূচির সাথে জড়িতরা জানান, বেশ কয়েক বছর ধরে প্রতি রমজানে মাসুদুজ্জামানের পক্ষ থেকে দরিদ্র-অসচ্ছল পরিবারসমূহের মাঝে মাংস বিতরণ করা হয়, যা রমজান মাসজুড়ে পরিচালিত হয়। এবারও এই কর্মসূচিটি শুরু করা হয়েছে। এ ছাড়া ঈদুল ফিতরের আগে অসহায় পরিবারের মাঝে ঈদসামগ্রীও বিতরণ করা হবে। 

তারা বলেন, মাসুদুজ্জামান বিশ্বাস করেন- রমজান মাস শুধু ইবাদতের মাস নয়, এটি মানবিক মূল্যবোধ চর্চারও মাস। সমাজের বিত্তবানদের উচিত এই সময়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। আমরা চাই, অন্তত ইফতার ও সেহরির সময় যেন কোনো পরিবার খাদ্যসংকটে না থাকে। এই ক্ষুদ্র প্রচেষ্টায় তাদের মুখে হাসি ফোটাতে পারলেই এই আয়োজন সার্থক হবে।

সুবিধাভোগী পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এমন সহায়তা তাদের জন্য অনেক বড় স্বস্তির। রমজানে পুষ্টিকর খাদ্য সংগ্রহ করা অনেকের পক্ষেই কষ্টসাধ্য হয়ে পড়ে। এই উদ্যোগ তাদের পরিবারে কিছুটা হলেও স্বস্তি দেয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সদস্য অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর আফসানা আফরোজ বিভা হাসান, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, হাজি মো. মনির হোসেন সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং তরুণ স্বেচ্ছাসেবীরা। 

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মো. মাসুদুজ্জামান নারায়ণগঞ্জ-৫ আসনে প্রাথমিকভাবে বিএনপির মনোনয়ন পান। পরে অবশ্য নিরাপত্তা শঙ্কা ও ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow