রমজানে অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা মাসুদুজ্জামান

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপি নেতা ও ক্রীড়া সংগঠক মো. মাসুদুজ্জামানের উদ্যোগে নারায়ণগঞ্জে প্রায় ১২শ দরিদ্র-অসচ্ছল পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) নগরীর ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডসহ আলীরটেক ইউনিয়ন এবং নগরীর ২নং গেট এলাকায় অসহায়-অসচ্ছল পরিবারের মাঝে এ কর্মসূচি পালন করা হয়। জানা গেছে, মাসুদুজ্জামানের পক্ষ থেকে রমজান মাসজুড়ে মাংস বিতরণের এ কর্মসূচি পালন করা হবে, যা শনিবার থেকে শুরু হয়েছে। পর্যায়ক্রমে নগরীর বিভিন্ন স্থানে মাংস বিতরণের এ কর্মসূচি অব্যাহত থাকবে। কর্মসূচির সাথে জড়িতরা বলেন, বেশ কয়েক বছর ধরে প্রতি রমজানে মাসুদুজ্জামানের পক্ষ থেকে দরিদ্র-অসচ্ছল পরিবারসমূহের মাঝে মাংস বিতরণ করা হয়, যা রমজান মাসজুড়ে পরিচালিত হয়। এবারও এ কর্মসূচিটি শুরু করা হয়েছে। এ ছাড়া ঈদুল ফিতরের আগে অসহায় পরিবারের মাঝে ঈদসামগ্রীও বিতরণ করা হবে।  তারা বলেন, মাসুদুজ্জামান বিশ্বাস করেন, রমজান মাস শুধু ইবাদতের মাস নয়, এটি মানবিক মূল্যবোধ চর্চারও মাস। সমাজের বিত্তবানদের উচিত এ সময়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। আমরা চাই, অন্তত ইফতার ও সেহরির সময় যেন কোনো পরিবার খাদ্যসংকটে না থাকে। এ

রমজানে অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা মাসুদুজ্জামান

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপি নেতা ও ক্রীড়া সংগঠক মো. মাসুদুজ্জামানের উদ্যোগে নারায়ণগঞ্জে প্রায় ১২শ দরিদ্র-অসচ্ছল পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) নগরীর ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডসহ আলীরটেক ইউনিয়ন এবং নগরীর ২নং গেট এলাকায় অসহায়-অসচ্ছল পরিবারের মাঝে এ কর্মসূচি পালন করা হয়।

জানা গেছে, মাসুদুজ্জামানের পক্ষ থেকে রমজান মাসজুড়ে মাংস বিতরণের এ কর্মসূচি পালন করা হবে, যা শনিবার থেকে শুরু হয়েছে। পর্যায়ক্রমে নগরীর বিভিন্ন স্থানে মাংস বিতরণের এ কর্মসূচি অব্যাহত থাকবে।

কর্মসূচির সাথে জড়িতরা বলেন, বেশ কয়েক বছর ধরে প্রতি রমজানে মাসুদুজ্জামানের পক্ষ থেকে দরিদ্র-অসচ্ছল পরিবারসমূহের মাঝে মাংস বিতরণ করা হয়, যা রমজান মাসজুড়ে পরিচালিত হয়। এবারও এ কর্মসূচিটি শুরু করা হয়েছে। এ ছাড়া ঈদুল ফিতরের আগে অসহায় পরিবারের মাঝে ঈদসামগ্রীও বিতরণ করা হবে। 

তারা বলেন, মাসুদুজ্জামান বিশ্বাস করেন, রমজান মাস শুধু ইবাদতের মাস নয়, এটি মানবিক মূল্যবোধ চর্চারও মাস। সমাজের বিত্তবানদের উচিত এ সময়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। আমরা চাই, অন্তত ইফতার ও সেহরির সময় যেন কোনো পরিবার খাদ্যসংকটে না থাকে। এ ক্ষুদ্র প্রচেষ্টায় তাদের মুখে হাসি ফোটাতে পারলেই এ আয়োজন সার্থক হবে।

সুবিধাভোগী পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সময়ে এমন সহায়তা আমাদের জন্য অনেক বড় স্বস্তির। রমজানে পুষ্টিকর খাদ্য সংগ্রহ করা অনেকের পক্ষেই কষ্টসাধ্য হয়ে পড়ে। এ উদ্যোগ পরিবারে কিছুটা হলেও স্বস্তি দেয়।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সদস্য অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর আফসানা আফরোজ বিভা হাসান, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, হাজি মো. মনির হোসেন সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতা এবং তরুণ স্বেচ্ছাসেবীরা। 


 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow